1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক

গাজীপুরে সাংবাদিক শেখ রাজীব হাসানের রুহের মাগফিরাত কামনায় জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দোয়া মাহফিল

মোসা, কলি বেগম :
  • Update Time : Saturday, August 15, 2026,
  • 78 Time View

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতীক রাজীব হাসানের স্মৃতিচারণে আবেগঘন পরিবেশে।
আনন্দ টেলিভিশনের গাজীপুর মহানগর প্রতিনিধি মরহুম সাংবাদিক শেখ রাজীব হাসান আকাশের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৫টায় গাজীপুর মহানগরীর গাছা থানাধীন বড়বাড়ী জয়বাংলা রোডস্থ জয়বাংলা মার্কেট সংলগ্ন সোয়াদ কমিউনিটি সেন্টারে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি গাজী মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শামসুদ্দিন জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আবুল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ ঢাকা ইসলামী জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর শাহীন শিকদার। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেবা ডেন্টালের কর্ণধার ও স্থানীয় বাইতুল জান্নাত জামে মসজিদের পেশ ইমামসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

মাহফিলে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি রেজাউল কবির রাজীব, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জাহিদ হাসান, সদস্য মাহবুবুল আলম রবিন, সরোয়ার আলম খান, সুজন, কলি ও মুক্তা।

এছাড়াও বিশিষ্ট সাংবাদিক জাকির হোসেন জিয়া, নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জুনাঈদ ইসলাম বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা পর্বে বক্তারা মরহুম সাংবাদিক শেখ রাজীব হাসান আকাশের পেশাগত নিষ্ঠা, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূয়সী প্রশংসা করেন। তাঁর অমায়িক ব্যবহার ও মানবিক গুণাবলির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।

পরে বাইতুল জান্নাত জামে মসজিদের পেশ ইমাম মরহুমের রুহের মাগফিরাত, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ