1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

চাঁদগঞ্জ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে নিমের চারা বিতরণ

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • Update Time : Monday, August 10, 2026,
  • 52 Time View

দিনাজপুর সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের চাঁদগঞ্জ ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি ও শিক্ষার্থীদের মাঝে নিম গাছের চারা বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট ২০২৬) কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক পান্না।

চাঁদগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মাহবুবুল হক হেলাল।

এ সময় কলেজের শিক্ষক উৎপল কুমার, লায়লা আরজুমান বানু ও হাবিবুর রহমানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

কর্মসূচির অংশ হিসেবে কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী নিম গাছের চারা বিতরণ করা হয়।

প্রধান অতিথি সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি শিক্ষার্থীদের গাছ লাগানোর পাশাপাশি এর পরিচর্যা ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ