1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

ভালুকায় বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের নদী পারাপারে উপজেলা প্রশাসন ও পৌরসভার অর্থ সহায়তা

মোঃ জাকির হোসাইন রাজু, ময়মনসিংহ (ভালুকা) প্রতিনিধি
  • Update Time : Monday, August 10, 2026,
  • 56 Time View
ময়মনসিংহের ভালুকায় শিক্ষার্থীদের নিরাপদে খিরু নদী পারাপারের দীর্ঘদিনের দুর্ভোগ নিরসনে এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন। শুকনা মৌসুমে নদীর নিরাপত্তা ও পারাপারের পথ সুগম রাখতে হালিমুন্নেসা চৌধুরানী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুকূলে বিশেষ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট ২০২৬) সকালে ভালুকা উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অর্থায়নে এই সহায়তা তুলে দেওয়া হয়। জনকল্যাণমূলক এই উদ্যোগের মূল রূপকার হিসেবে দায়িত্ব পালন করছেন ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ ইকবাল হোসাইন। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এই মানবিক পদক্ষেপে স্বস্তি ফিরেছে স্থানীয় অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীদের মাঝে।
ময়মনসিংহের ভালুকা বাজার সংলগ্ন খিরু নদীর কোল ঘেঁষে ১৯৮৯ সালে স্থাপিত হয় হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়। ময়মনসিংহ জেলার নারী শিক্ষার অন্যতম প্রধান এই বিদ্যাপীঠে বর্তমানে সহস্রাধিক ছাত্রী অধ্যয়নরত রয়েছে। বছরের একটি বড় সময় শুকনো মৌসুমে নদী পার হয়ে বিদ্যালয়ে যাতায়াত করতে গিয়ে শিক্ষার্থীদের নানা প্রতিকূলতা ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সম্মুখীন হতে হয়। বিশেষ করে পারাপারের সময় নিরাপত্তা সংকট ও সঠিক ব্যবস্থার অভাবে পাঠদান বিঘ্নিত হচ্ছিল।
এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ অনুদান শিক্ষার্থীদের যাতায়াত সংকট মোচনে বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্থানীয় পৌর প্রশাসকের সময়োপযোগী এই সিদ্ধান্তের কারণে শুধু যাতায়াত সুবিধাই বাড়েনি, বরং এলাকায় শিক্ষা প্রসারে একটি ইতিবাচক দৃষ্টান্ত তৈরি হয়েছে।
অনুদান প্রদান শেষে স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোঃ ইকবাল হোসাইনের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। স্থানীয় সুশীল সমাজ ও শিক্ষানুরাগীদের মতে, প্রশাসনিক সদিচ্ছা থাকলে স্থানীয় সমস্যাগুলো কত দ্রুত সমাধান করা সম্ভব, এটি তার একটি প্রকৃষ্ট উদাহরণ।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ