শনিবার (৮ আগস্ট) শরীয়তপুরে অসহায় ও দরিদ্র নারীদের মাঝে গাছের চারা ও চাল বিতরণ করা হয়েছে।বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের শরীয়তপুর জেলা সভাপতি আল আসমাউল হুসনার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।এসময় জেলার বিভিন্ন এলাকার অসহায় ও দরিদ্র নারীদের হাতে একটি করে গাছের চারা ও চাল তুলে দেওয়া হয়।আয়োজকরা জানান, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ কর্মসূচিতে জেলা কৃষক দলের সভাপতি ও জেলা বিএনপির সহ সভাপতি বিএম হারুন অর রশিদ এবং স্থানীয় মহিলা দলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।