1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

গাছা-বড়বাড়ি সড়কে জলাবদ্ধতায় চরম দুর্ভোগ, ড্রেন সংস্কারে সক্রিয় আব্দুল আওয়াল সরকার

গাজীপুর প্রতিনিধি:
  • Update Time : Saturday, August 8, 2026,
  • 71 Time View

গাজীপুর মহানগরের গাছা থানার ৩৭ ন ওয়ার্ডের গাছা থেকে বড়বাড়ি সড়ক এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র জলাবদ্ধতার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দা, পথচারী, যানবাহন চালক ও ব্যবসায়ীরা।

ড্রেনেজ ব্যবস্থার অকার্যকারিতা এবং অপরিকল্পিত পানি নিষ্কাশনের কারণে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি বড় অংশে ময়লা ও বর্জ্যযুক্ত পানি জমে থাকায় প্রতিদিনই সৃষ্টি হচ্ছে যানজট ও জনদুর্ভোগ। দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের পরিবেশ।

স্থানীয়দের অভিযোগ, বিআরটি প্রকল্প বাস্তবায়নের সময় ড্রেনেজ ব্যবস্থায় সমন্বয়ের অভাব ও নির্মাণগত গাফিলতির কারণেই এ সমস্যার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা থাকায় ব্যবসায়ীরা যেমন আর্থিক ক্ষতির মুখে পড়ছেন, তেমনি সাধারণ মানুষের স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে।

শুক্রবার (৭ আগস্ট) বিকালে সরেজমিনে গিয়ে জানা যায়, গাছা থানার ৩৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আওয়াল সরকার নিজ উদ্যোগে একাধিকবার ড্রেন পরিষ্কার, ময়লা অপসারণ এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করেছেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে তিনি জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এদিকে, গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এলাকা পরিদর্শন করে সমস্যার গুরুত্ব অনুধাবন করেন এবং ড্রেন সংস্কারসহ স্থায়ী সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে মো. আব্দুল আওয়াল সরকার বলেন, বিআরটি প্রকল্পের নির্মাণকাজে গাফিলতি ও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি নিজ উদ্যোগে বহুবার ড্রেন পরিষ্কার ও পানি নিষ্কাশনের কাজ করেছি। বিষয়টি গাজীপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকারকে অবহিত করার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দ্রুত সময়ের মধ্যে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন।

এলাকাবাসীর দাবি, বর্ষা মৌসুমে দুর্ভোগ কমাতে দ্রুত ড্রেন সংস্কার, কার্যকর পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং বিআরটি প্রকল্প-সংশ্লিষ্ট ড্রেনেজ সমস্যার স্থায়ী সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া হোক।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ