1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

জাতীয় কাউন্সিল সফল করতে ২১ সদস্য বিশিষ্ট পরিচালনা কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : Saturday, August 8, 2026,
  • 107 Time View
আগামী ২১ আগস্ট অনুষ্ঠিতব্য বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর প্রথম জাতীয় কাউন্সিল সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতি ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন BSPA-এর প্রতিষ্ঠাতা মোঃ আরিফুর রহমান। সভা পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মোঃ জহির রায়হান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন Akij Bakers Ltd.-এর সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার (সেলস) জনাব মমিনুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন PSF Diagnostic Center-এর চেয়ারম্যান জনাব মোঃ দেলোয়ার হোসেন। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
সভায় আগামী ২১ আগস্ট জাতীয় কাউন্সিল সফলভাবে আয়োজনের লক্ষ্যে ২১ সদস্যবিশিষ্ট পরিচালনা কমিটি গঠন করা হয়। একই সঙ্গে কাউন্সিলের সার্বিক ব্যবস্থাপনা, অতিথি আপ্যায়ন, নিবন্ধন, মঞ্চ পরিচালনা, গণমাধ্যম সমন্বয়, শৃঙ্খলা রক্ষা, প্রচার-প্রচারণা, অর্থ ব্যবস্থাপনা ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব পৃথকভাবে সদস্যদের মধ্যে বণ্টন করা হয়।
বক্তারা বলেন, দেশের বিক্রয় পেশাজীবীদের অধিকার, পেশাগত মর্যাদা ও সংগঠনের সাংগঠনিক ভিত্তিকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এবারের জাতীয় কাউন্সিল একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে। জাতীয় কাউন্সিল সফল করতে সকল বিক্রয় পেশাজীবীর সার্বিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ কামনা করা হয়।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ