জয়পুরহাটের দি গ্রাজুয়েট মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির সদস্য এবং জয়পুরহাট তা’লীমুল ইসলাম একাডেমী এন্ড কলেজ এর পদার্থ বিজ্ঞাণের অধ্যাপক মোঃ শাহীনুর ইসলাম মন্ডল এর পরিবারের সাথে দেখা করে খোঁজ খবর নেন এবং দি গ্রাজুয়েট মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির সদস্য হিসেবে জমাকৃত সমুদয় অর্থ ফেরত এবং তাঁর সন্তানদের শিক্ষা বৃত্তি প্রদান করেন সংগঠনের সভাপতি মুহাঃ হাসিবুল আলম,এ সময় উপস্থিত ছিলেন পরিচালক (অর্থ) জনাব মোঃ আব্দুল মজিদ এবং সাবেক পরিচালক মোঃ আমিনুল ইসলাম মানিক।
পারিবারিক ও কলেজ সূত্রে জানা গেছে গত ১৪ জুলাই ২০২৬ইং তারিখে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে সিরাজগঞ্জ খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪বছর। তিনি স্ত্রী মোছাঃ মাসুমা আক্তার(৪৫), এক ছেলে আহম্মেদ মুনিরউস সালেহীন সৈকত(২২) ও এক কন্যা সন্তান সোবাহানা মাহজেবীন বিথি(১৮) কে রেখে যান।
স্থানীয় সূত্রে জানা যায় যে, গত ০৬ মার্চ ২০২৬ইং তারিখে তাঁর পিতা মোঃ মাহতাব আলী মাস্টার হার্ডস্টোক করে মৃত্যু বরণ করেন। পিতার মৃত্যুর পরে সংসারের একমাত্র উপার্জনশীল ব্যাক্তি অধ্যাপক মোঃ শাহীনুর ইসলাম মন্ডল ছিলেন। বর্তমানে মরহুম অধ্যাপক মোঃ শাহীনুর ইসলাম মন্ডল পরিবার পরিচালনার দ্বায়িত্বভার গ্রহন করেছেন তার একমাত্র ছোট ভাই মোঃ জিল্লুর রহমান(৪৫)। সঠিক ভাবে পরিবার পরিচালনার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মোঃ জিল্লুর রহমান(৪৫)।