1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

নালিতাবাড়ীর “হিজল হাওর” সৌন্দর্যের জলাভূমি

উসমান ফারুক-স্টাফ রিপোর্টার
  • Update Time : Sunday, August 2, 2026,
  • 77 Time View
শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলাতে এমন এক মনোমুগ্ধকর জলাভূমি রয়েছে, যা অনেকেরই অজানা। প্রথমবার এখানে এসে সবাই বিস্মিত হয়। যদিও এটি প্রকৃত অর্থে “হাওর” নয়, তবুও বিস্তীর্ণ জলরাশি, চারপাশের সবুজ প্রকৃতি, শান্ত পরিবেশ এতটাই মুগ্ধ করেছে যে, একে ভালোবেসে সবাই “হিজল হাওর” নামেই ডাকে।
দূর থেকে দেখলে মনে হয়, প্রকৃতি যেন সবুজ আর নীলের এক অপূর্ব ক্যানভাস এঁকেছে। বাতাসের মৃদু দোল, পানির ঢেউয়ের শব্দ আর পাখির কলতান—সব মিলিয়ে এখানে কাটানো সময় হয়ে ওঠে অসাধারণ। শহরের কোলাহল থেকে দূরে শান্ত কিছু সময় কাটাতে চাইলে এটি হতে পারে আদর্শ স্থান।
এখানে ইঞ্জিনচালিত নৌকায় ঘোরার সুযোগ রয়েছে, যা ভ্রমণকে আরও উপভোগ্য করে তোলে। নৌকায় বসে বিশাল জলরাশির মাঝ দিয়ে ভেসে চলার অনুভূতি সত্যিই অনন্য। চারপাশে শুধু প্রকৃতি, নির্মল বাতাস আর প্রশান্তি—যা যে কাউকে মুগ্ধ করবে। পরিবার বা বন্ধুদের সঙ্গে একটি বিকেল কাটানোর জন্য জায়গাটি দারুণ।
এই জলাভূমিকে ঘিরে রয়েছে বাথুয়ারকান্দা, ধনাপাড়া, ধিকপাড়ন, বড়বন্ধ, বিহারীপাড়া, গড়াকুড়া এবং আদর্শগ্রাম (কুত্তামারা)—এমন কয়েকটি সুন্দর গ্রাম। এসব গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য পুরো এলাকাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
হিজল হাওরের অবস্থান (যুগানিয়া), কুত্তামারা,(আদর্শগ্রাম), নালিতাবাড়ী।
এলাকাবাসীর ভাষ্যমতে, এখানে প্রতিদিনই বিভিন্ন যায়গায় থেকে ঘুরতে আসে অসংখ্য মানুষ এটার পরিচিত পেলে হতে পারে ছোট একটা হিজল হাওর।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ