খুলনা জেলার পাইকগাছা উপজেলার, পাইকগাছা প্রেস ক্লাবের বার বার নির্বাচিত সভাপতি, বর্ষীয়ান সাংবাদিক ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট এফ. এম. এ. আ: রাজ্জাকের অসুস্থতার কারণে বাড়িতে চিকিৎসাধীন বর্ষিয়ান সাংবাদিকদের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তাঁর বাসভবনে গিয়েছেন উপজেলা বিএনপি নেতা ডা. মো. আব্দুল মজিদ।
শুক্রবার বিকেলে তিনি পাইকগাছা সদরে অবস্থিত সাংবাদিক এফ. এম. এ. রাজ্জাকের বাসভবনে যান। এ সময় তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ এই নেতার শারীরিক অবস্থা ও তাঁর চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা বলেন।
পরিদর্শনের সময় ডা. আব্দুল মজিদ প্রবীণ এই সাংবাদিক ও মানবাধিকার কর্মীর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করেন, উপজেলা বিএনপি নেতা মো: আ: মজিদ ।