1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

দিনাজপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণ

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : Tuesday, July 28, 2026,
  • 64 Time View

সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের  বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় ২০২৫২০২৬ অর্থবছরের প্রকল্পের অংশ হিসেবে দিনাজপুর সদর উপজেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনগণ ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল, শিক্ষাবৃত্তি বিতরণ এবং গৃহহীন পাঁচটি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই ২০২৬) সকালে দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ কমপ্লেক্স হলরুমে এ উপলক্ষে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও অন্যান্য উপকরণ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।প্রধান অতিথির বক্তব্যে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবনমান উন্নয়ন, আর্থসামাজিক অগ্রগতি এবং শিক্ষা বিস্তারে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি প্রকৃত উপকারভোগীদের হাতে স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) বোরহান উদ্দিন, ৭নং উথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. নুরুন্নবী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আযম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ। এছাড়াও রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নেতৃবৃন্দ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রাথমিক স্তরের ৮৯ জন, ষষ্ঠ থেকে দশম শ্রেণির ৫৩ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ৩২ জন শিক্ষার্থীকে মোট ৭ লাখ ৮৪ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি ২৭ জন শিক্ষার্থীর মাঝে যাতায়াতের সুবিধার্থে বাইসাইকেল, ১৮ জনের মাঝে সেলাই মেশিন বিতরণ এবং গৃহহীন পাঁচটি পরিবারের কাছে নতুন ঘর হস্তান্তর করা হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ