1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

রূপসায় ভার্চুয়ালি সংসদ সদস্য আজিজুল বারী হেলাল দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকাই আমাদের অঙ্গীকার

ফ.ম.আইয়ুব আলী:
  • Update Time : Monday, July 27, 2026,
  • 60 Time View
খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক  আজিজুল বারী হেলাল বলেছেন জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাই জনগণের সুখ-দুঃখে পাশে থাকা আমার নৈতিক ও সাংবিধানিক দায়িত্ব। দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো কেবল সরকারি দায়িত্ব নয়, এটি মানবিক দায়িত্বও। সরকারের পক্ষ থেকে যেসব সহায়তা দেওয়া হচ্ছে, তা প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষের হাতে পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি বলেন, আমি চাই রূপসার কোনো অসহায় পরিবার যেন অবহেলিত না থাকে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির পাশাপাশি দুর্যোগ মোকাবিলায়ও সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে দ্রুত সহায়তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। জনগণের বিশ্বাস ও ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। সেই আস্থা ধরে রাখতে সততা, জবাবদিহিতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।
তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। দল-মত নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করাই আমাদের লক্ষ্য। উন্নয়ন তখনই অর্থবহ হবে, যখন তার সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছাবে। আমি রূপসাবাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে যা যা প্রয়োজন, তা বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি আজ সোমবার (২৭ জুলাই) রূপসা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ২০২৫-২৬ অর্থবছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে অর্থ বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন।
বক্তৃতা করেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলি জুলু ও মোল্যা খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আনিচুর রহমান বিশ্বাস ও মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা তুহিন, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহনাজ ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, ইলিয়াজ হোসেন, মাসুম বিল্লাহ, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস,  খন্দকার শরিফুল ইসলাম, মহিলা দল নেত্রী মনিরা বেগম, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, শামীম হাসান, মুন্না সরদার, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা রেজাউল ইসলাম রেজা, মাসুদ খান, নয়ন মোড়ল, মো. রয়েল, জেলা যুবদল নেতা তারিকুল ইসলাম রিপন, ছাত্রদল নেতা কাজী জাকারিয়া, এস এম আবু সাঈদ, স্বেচ্ছাসেবক দল নেতা সরদার শিহাবুল ইসলাম, তপন বিশ্বাস, নাঈম আহম্মেদ, মোস্তাইন শিকদার, শরীফা ইয়াসমিন, ফারুক আহম্মেদ প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মোট ২৬৮ জন দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ২ লাখ ৮৮ হাজার টাকা বিতরণ করা হয়
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ