1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) নিযুক্ত হলেন অধ্যাপক শেখ আহম্মদ

মো এনাম হোসেন
  • Update Time : Saturday, July 25, 2026,
  • 99 Time View
হাটহাজারী সমাচার : হাটহাজারী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কলেজটির বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আহম্মদ।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭১তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত এবং কলেজ কর্তৃক প্রেরিত তিন সদস্যের শিক্ষক প্যানেলের সুপারিশের ভিত্তিতে ১৯ জুলাই ২০২৫ এ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে পত্র ইস্যুর তারিখ থেকে আগামী ছয় মাসের জন্য তাকে অধ্যক্ষের এই দায়িত্ব প্রদান করা হয়।
এদিকে দায়িত্ব গ্রহণ উপলক্ষে কলেজের শিক্ষক ও কর্মচারীদের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপাধ্যক্ষ শেখ সুস্মিতা সুলতানার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন অধ্যক্ষ শেখ আহম্মদ। পরে শিক্ষক-কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় উপাধ্যক্ষ শেখ সুস্মিতা সুলতানা বলেন, শেখ আহম্মদ একজন অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ শিক্ষক। তার দক্ষ নেতৃত্বে কলেজের একাডেমিক পরিবেশ আরও সমৃদ্ধ হবে এবং শিক্ষার মান উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফয়সাল আন নিজামীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক মানিক চন্দ্র নাথ, অধ্যাপক সেলিম উদ্দিন, অধ্যাপক জাফর আহমেদ তালুকদার, অধ্যাপক মুহাম্মদ আজিম, অধ্যাপক মুহাম্মদ আবু ছালেহ, অধ্যাপক নাসরিন পারভীন, অধ্যাপক প্রণব কুমার নাথ, অধ্যাপক সুমল কান্তি মল্লিক, অধ্যাপক শামসুল আরেফিন, অধ্যাপক বিপ্লব মহাজন, অধ্যাপক নাজনীন চৌধুরী, অধ্যাপক আশিক সায়েম চৌধুরী, অধ্যাপক মুহাম্মদ নাছির উল্ল্যাহ, অধ্যাপক আতিকুর রহমান সবুজ, অধ্যাপক শাহিনুর আক্তার, অধ্যাপক উম্মে খায়রুন লিজা এবং অধ্যাপক সালামুন কাওলা সানিসহ কলেজের শিক্ষকবৃন্দ।
দায়িত্ব গ্রহণের পর ভারপ্রাপ্ত অধ্যক্ষ শেখ আহম্মদ বলেন, “এই কলেজের সঙ্গে দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। নতুন দায়িত্ব আমাকে আরও বেশি দায়িত্বশীল করেছে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, একাডেমিক শৃঙ্খলা বজায় রাখা এবং কলেজের সার্বিক উন্নয়নই হবে আমার প্রধান লক্ষ্য। পাশাপাশি ডিজিটাল ক্লাসরুম চালু, তথ্যপ্রযুক্তিনির্ভর লাইব্রেরি গড়ে তোলা এবং কর্মমুখী শিক্ষার সুযোগ সম্প্রসারণে কাজ করা হবে।”
তিনি আরও বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সম্ভব। শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজকে একটি আধুনিক, আদর্শ ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।”
শেখ আহম্মদের দায়িত্ব গ্রহণের খবরে হাটহাজারীর শিক্ষা অঙ্গনে আনন্দের সঞ্চার হয়েছে। বিভিন্ন শিক্ষাবিদ, সমাজসেবী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা তাকে অভিনন্দন জানিয়ে তার সফলতা কামনা করেছেন। তাদের প্রত্যাশা, তার নেতৃত্বে কলেজের শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক দক্ষতা এবং সহশিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে।
উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত কাটিরহাট মহিলা ডিগ্রি কলেজ হাটহাজারী অঞ্চলে নারী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংশ্লিষ্টদের বিশ্বাস, নতুন ভারপ্রাপ্ত অধ্যক্ষের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আগামী দিনে আরও গৌরবান্বিত সাফল্য অর্জন করবে।- হাটহাজারী সমাচার।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ