1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র

কেন্দুয়ার আশুজিয়া ইউনিয়নের নগুয়া গ্রামের মেধাবী শিক্ষার্থী মাইমুনার চিকিৎসায় সহায়তার আবেদন।

সালমান আহম্মদ : নেত্রকোনা কেন্দুয়া
  • Update Time : Thursday, July 23, 2026,
  • 102 Time View

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার আশুজিয়া ইউনিয়নের নগুয়া গ্রামের নগুয়া সূরুজ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির মেধাবী ছাত্রী মাইমুনা আক্তার গুরুতর অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, মাইমুনা ডান কিডনির জটিলতা, জন্ডিস, প্রস্রাবজনিত সমস্যা, রক্তের জটিলতা এবং ফুসফুসে পানি জমে যাওয়াসহ একাধিক কঠিন শারীরিক সমস্যায় ভুগছে। চিকিৎসকদের মতে, তাকে দ্রুত উন্নত চিকিৎসার আওতায় আনা জরুরি।
মাইমুনার বাবা একজন দিনমজুর। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না। ফলে শিশুটির চিকিৎসা চালিয়ে যেতে পরিবারটি চরম সংকটে পড়েছে।
এ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজ ও মানবিক মানুষদের প্রতি মাইমুনার চিকিৎসায় আর্থিক সহযোগিতার আন্তরিক আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিশুটির দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।
আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম:
বিকাশ (Personal): ০১৬০৯-৮৪৫৫৯৩
বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাপ্ত সকল অনুদান সরাসরি মাইমুনা আক্তারের চিকিৎসার কাজে ব্যয় করা হবে। একটি নিষ্পাপ শিশুর জীবন বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ