কক্সবাজারের চকরিয়া ও পেকুয়া উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ২২ জুলাই সকাল ১০টায় ইউসিবি চকরিয়া শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম রাজনের সভাপতিত্বর ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চট্টগ্রাম দক্ষিণ অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মেহেদী হাসান চৌধুরী। উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন, চকরিয়া কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ কে এম শাহাবুদ্দিন, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি এম. জাহেদ চৌধুরী,
চকরিয়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র শহিদুল ইসলাম ফোরকান, চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদ, দৈনিক যুগান্তরের প্রতিনিধি সাংবাদিক মনসুর মহসিন ও তরুণ সমাজ সেবক হাফেজ এহেছানুল হক।
ব্যাংকের সিএসআর ফান্ড থেকে চকরিয়া ও পেকুয়া উপজেলার ৮০০ এর অধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।