ঐতিহ্যবাহী চুনারুঘাট উপজেলার শাকির মোহাম্মদ বাজারের হাজার হাজার সাধারণ ক্রেতা, বিক্রেতা এবং স্থানীয় জনগণের চরম দুর্ভোগ লাঘবে আপনার জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।
প্রধান সমস্যা ও দুর্ভোগসমূহ:
বেহাল সড়ক ও কাদার রাজত্ব: বাজারের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারহীন এবং খানাখন্দে ভরা। একটু বৃষ্টি হলেই পুরো রাস্তা চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়ে।
পানি নিষ্কাশন ব্যবস্থা বা ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারে কৃত্রিম জলাবদ্ধতা ও নোংরা পরিবেশের সৃষ্টি হয়।
মৎস্য ব্যবসায়ীদের মানবেতর অবস্থা: পর্যাপ্ত জায়গা এবং স্থায়ী শেড না থাকায় রোদ-বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে অত্যন্ত কষ্ট করে মাছ বিক্রি করতে হচ্ছে।
শেড দখল ও অব্যবস্থাপনা: বাজারে একটি টিনশেড ঘর থাকলেও স্থানীয় চা-দোকানি অবৈধ দখল ও নষ্ট করার কারণে প্রকৃত মাছ ব্যবসায়ীরা তা ব্যবহার করতে পারছেন না।
এলাকাবাসীর আকুল আবেদন ও দাবি:বাজার সংলগ্ন প্রধান সড়কটি দ্রুত সংস্কার করে একটি টেকসই পানি নিষ্কাশন ড্রেন নির্মাণ করা হোক।
মাছ ব্যবসায়ীদের জন্য বাজারটি দখলমুক্ত করে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং স্থায়ী মৎস্য বিক্রয় কেন্দ্র (মাছ শেড) গড়ে তোলা হোক
“ঐতিহ্যবাহী শাকির মোহাম্মদ বাজারের ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে আপনার দ্রুত কার্যকর পদক্ষেপই এলাকাবাসীর একমাত্র প্রত্যাশা।”
মধ্য বাজারে সিএনজি স্ট্যান্ড হওয়ার কারণে
যানজট লেগেই থাকে সাধারণ পরিবহন পদচারীরা মনে করেন সিএনজি স্ট্যান্ড যদি বাজারের বাহিরে হয় তাহলে যানজট মুক্ত থাকবে ।
মাননীয় সংসদ সদস্য জনাব সৈয়দ মোহাম্মদ ফয়সল সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি