1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই । 

রবিউল আলম রাজু ও শাকিবুল হাসানের আত্মার মাগফিরাত কামনায় প্রাণের বাংলাদেশ পত্রিকা অফিসে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

আল মাহমুদ নিজেস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, July 18, 2026,
  • 99 Time View

দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার চিফ রিপোর্টার মরহুম রবিউল আলম রাজু এবং সাংবাদিক শাকিবুল হাসান-এর আত্মার মাগফিরাত কামনায় রাজধানীর উত্তরার সেক্টর-৯-এ অবস্থিত পত্রিকার নিজস্ব কার্যালয়ে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পত্রিকার সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন-এর সার্বিক সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিক, শুভানুধ্যায়ী, সুধীজন এবং মরহুম রবিউল আলম রাজুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তাঁর ছেলে মিঠুন মোল্লা, মেয়ের জামাই মামুন মোল্লা এবং বোন চম্পা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে রবিউল আলম রাজু ও শাকিবুল হাসানের কর্মজীবন, সাংবাদিকতায় তাঁদের অবদান এবং ব্যক্তিগত গুণাবলি স্মরণ করে উপস্থিত সাংবাদিকরা বক্তব্য দেন। বক্তারা বলেন, তাঁদের অকালপ্রয়াণ সাংবাদিক সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁরা ছিলেন নিষ্ঠাবান, সাহসী ও মানবিক সাংবাদিক, যাদের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে সম্পাদক ও প্রকাশক আব্দুল্লাহ আল মামুন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “রাজু আমার খুব কাছের মানুষ ছিলেন। তাঁর মৃত্যু আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। আমি তাঁর পরিবারের পাশে সবসময় থাকব। রাজুর ছেলের জন্য সরকারি চাকরির ব্যবস্থা করতে সর্বোচ্চ চেষ্টা করব এবং তাঁর পরিবারের জন্য ৫ লাখ টাকার আর্থিক সহযোগিতার ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানের শেষ পর্বে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার লোকমান হোসেন বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে রবিউল আলম রাজু ও শাকিবুল হাসানের আত্মার মাগফিরাত, কবরের আজাব মাফ, জান্নাতুল ফেরদৌস নসিব এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।

একই সঙ্গে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে উপস্থিত সাংবাদিক, অতিথি ও স্বজনরা মরহুমদের আত্মার শান্তি কামনা করে তাঁদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। অনুষ্ঠানটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ