1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই । 

সীমান্তের অসহায় মানুষের পাশে বিজিবি, দিনাজপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মাসুদুর রহমান, দিনাজপুর প্রতিনিধি:
  • Update Time : Saturday, July 18, 2026,
  • 64 Time View

দিনাজপুরের সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের সীমান্তবর্তী বড়গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনাজপুর সেক্টরের তত্ত্বাবধানে এবং ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে সীমান্ত এলাকার প্রায় ৪০০ থেকে ৫০০ নারী, পুরুষ ও শিশুকে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এ সময় চিকিৎসাসেবা নিতে স্থানীয় মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

অনুষ্ঠানে দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, বিজিবি শুধু সীমান্ত রক্ষায় নয়, সীমান্তবর্তী জনগণের জীবনমান উন্নয়ন ও কল্যাণেও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চোরাচালান, মাদক, মানবপাচার ও অস্ত্রপাচার প্রতিরোধের পাশাপাশি বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিজিবির দায়িত্বের অংশ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়ী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, দিনাজপুর সেক্টরের ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার (এসএমও) ক্যাপ্টেন এস. এম. মাহদী জামান, দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক এবং বিজিবির সদস্যরা।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ