1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই । 

উখিয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় বন্যার্তদের মাঝে জেলা পরিষদের ত্রাণসামগ্রী বিতরণ

সরওয়ার কামাল কক্সবাজার
  • Update Time : Wednesday, July 15, 2026,
  • 62 Time View
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সভাপতি শাহজান চৌধুরীর পরামর্শে কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীর উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ১৪ জুলাই দুপুরে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বন্যার্তদের জন্য ৫০০ প্যাকেট শুকনো খাবার হস্তান্তর করা হয়। প্রতিটি প্যাকেটে ছিল চিড়া, মুড়ি, বিস্কুট, খেজুর, দুধ, চিনি, বিশুদ্ধ পানি, মোমবাতি ও দেশলাই। এছাড়া জেলা পরিষদের প্রশাসক ক্ষতিগ্রস্ত মানুষের হাতে সরাসরি ত্রাণসামগ্রী তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস সুরাইয়া আক্তার সুইটি, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ, উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার , সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুদ্দিন, উখিয়া উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, জালিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছৈয়াদ আলমসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ।
জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী বলেন, “বন্যাদুর্গত মানুষের এই দুর্দিনে কক্সবাজার জেলা পরিষদ সবসময় তাদের পাশে থাকবে। প্রয়োজনীয় মানবিক সহায়তা ও ত্রাণ কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখা হবে।”
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ