1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন

রবিউল আলম রাজু :
  • Update Time : Tuesday, July 14, 2026,
  • 120 Time View

আগামী ১৮ জুলাই ২০২৬ (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তরা প্রেসক্লাবের দ্বিবার্ষিক (২০২৬-২০২৮) কার্যনির্বাহী কমিটির নির্বাচন। এবারের নির্বাচনকে ঘিরে প্রেসক্লাবের সদস্যদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। দীর্ঘদিন পর সর্বাধিক সংখ্যক প্রার্থীর অংশগ্রহণে নির্বাচনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মোট ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীরা ইতোমধ্যে সদস্যদের কাছে নিজেদের নির্বাচনী অঙ্গীকার তুলে ধরতে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ফলে পুরো প্রেসক্লাবজুড়ে বিরাজ করছে প্রাণচাঞ্চল্যপূর্ণ নির্বাচনী আমেজ।
নির্বাচন কমিশন জানিয়েছে, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ভোটগ্রহণ ও ভোট গণনাসহ নির্বাচন-সংক্রান্ত সকল কার্যক্রম স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে পরিচালনা করা হবে।
উত্তরা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়, উত্তরা ৩ নম্বর সেক্টর, জসিম উদ্দিন রোড, পাকার মাথায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই স্থানে ফলাফল ঘোষণা এবং নির্বাচনী কার্যক্রমের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
উত্তরা প্রেসক্লাবের সদস্যরা আশা করছেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচন থেকে যোগ্য, দক্ষ ও সাংবাদিকবান্ধব নেতৃত্ব নির্বাচিত হবে, যা ভবিষ্যতে প্রেসক্লাবের উন্নয়ন ও সাংবাদিকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ