1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন

রূপসায় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফ.ম.আইয়ুব‌আলী:
  • Update Time : Monday, July 6, 2026,
  • 107 Time View
উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে  রূপসায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উৎসবমুখর ,আনন্দঘন ও বর্ণাঢ্য  আয়োজনে পালিত হয়েছে ।এই উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে ৬ জুলাই (সোমবার) রূপসা উপজেলায় র‍্যালী ও আলোচনা সভা  ও গাছের চারা  বিতরণ করা হয়েছে।
দিনের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কার্যালয় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অফিসার্স ক্লাবে গিয়ে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইফতেখারুল ইসলাম শামীম।
পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজজাক মীর, কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কনা দাস, ব্র্যাক বাংলাদেশ ডিভিশনাল ম্যানেজার মোঃ আবু সাঈদ এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা উল বারী লাভলু।
ফিল্ড অফিসার কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমবায় কর্মকর্তা জান্নাতুল ইসলাম রুমি, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান হাসিবুর রহমান বাবুল লস্কর, সোনালী ব্যাংকের কর্মকর্তা নুরুর রহমান, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, রুপসা প্রেসক্লাবের সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু , সমবায়ী  গোপাল চন্দ্র মন্ডল, তাইজুল শেখ , ধীমান দাস  , রাকিবুল ইসলাম  , রিশাদুল ইসলাম  ,ইউসুফ শেখ । এসময় উপস্থিত ছিলেন বিআরডিবির পরিদর্শক গোপালচন্দ্র কুশারী , আবুল হাসান , গীতা রানী মহলী , অফিস সহকারি দেবাশীষ সরকার  , ফিল্ড অফিসার অনিমেষ আশ , শশাঙ্ক বৈরাগী , সমবায়ী  জয়নাল সমাদ্দার   ইউসুফ শেখ  ,অমেলা শিকদার প্রমূখ ।
অনুষ্ঠানে বক্তারা পল্লী উন্নয়নের গুরুত্ব, গ্রামীণ অর্থনীতি শক্তিশালীকরণ এবং টেকসই উন্নয়নের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গঠনের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠান শেষে দুই শতাধিক গাছের চারা বিতরণ করা হয় ।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ