1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে পুনঃভর্তি ফি ২৫ থেকে ৩১ হাজার টাকা আদায়ের অভিযোগ!

সোহাগ হাওলাদার:
  • Update Time : Sunday, July 5, 2026,
  • 266 Time View

রাজধানীর মিরপুর-২ এলাকার ইসলামী ব্যাংক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের কাছ থেকে পুনঃভর্তির (Re-Admission) নামে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। বিভিন্ন শ্রেণির একাধিক শিক্ষার্থীদের অভিভাবকরা এমন অভিযোগ করেছেন, প্রতিবছরের মতো এবারও পুনঃভর্তির নামে বিপুল পরিমাণ অর্থ পরিশোধে বাধ্য করা হচ্ছে, যা তাদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি করেছে।
অভিভাবকদের অভিযোগ অনুযায়ী, ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য প্রকাশিত পুনঃভর্তি ফি তালিকায় শ্রেণিভেদে ২৫ হাজার ৯০০ টাকা থেকে ৩১ হাজার ২০০ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
প্রকাশিত তালিকা বিশ্লেষণে দেখা যায়-
PG ও Nursery: ২৫,৯০০ টাকা,KG-I ও KG-II: ২৬,৭০০ টাকা,Grade I ও II: ২৭,৮০০ টাকা,Grade III ও IV: ২৮,৬০০ টাকা,Grade V ও VI: ২৯,৪০০ টাকা,Grade VII ও VIII: ৩০,২০০ টাকা,Grade IX ও X: ৩১,২০০ টাকা। ফি তালিকায় দেখা যায়, পুনঃভর্তি বাবদ আদায়কৃত অর্থের মধ্যে (Annual Fees) হিসেবে ২০ হাজার থেকে ২৩ হাজার টাকা পর্যন্ত রাখা হয়েছে। এছাড়া মাসিক টিউশন ফি এবং অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার ফিও একসঙ্গে যুক্ত করা হয়েছে।
অভিভাবকদের ভাষ্য, একই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের নতুন শিক্ষাবর্ষে কেবল শ্রেণি উন্নীত হওয়ার জন্য এত বড় অঙ্কের অর্থ আদায় যৌক্তিক নয়। অনেকেই এটিকে “পুনঃভর্তির নামে অতিরিক্ত অর্থ আদায়” বলে মন্তব্য করেছেন।
একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে বলেন, বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় একসঙ্গে ৩০ হাজার টাকার বেশি পরিশোধ করা অনেক পরিবারের জন্য অত্যন্ত কষ্টসাধ্য। পুনঃভর্তির নামে এমন অর্থ আদায় বন্ধ হওয়া উচিত।
আরেক অভিভাবক বলেন, প্রতিষ্ঠানটি মানসম্মত শিক্ষা দেওয়ার দাবি করলেও পুনঃভর্তির নামে এত বেশি অর্থ নেওয়া শিক্ষাবান্ধব সিদ্ধান্ত নয়। উচ্চ আদালত পুনঃভর্তি ফি আদায় বন্ধে নির্দেশনা দেওয়ার পরও প্রতিষ্ঠানটি সেই নির্দেশনা কার্যকর না করে পুনঃভর্তির নামে অর্থ আদায় করছে। তাদের ভাষায়, এটি আদালতের নির্দেশনার প্রতি অবজ্ঞার শামিল।
এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য জানতে প্রতিষ্ঠানে গেলে সাংবাদিকদের সাথে বিতর্কে জড়ান প্রতিষ্ঠানটির প্রিন্সিপাল মো: নাসির উদ্দিন। পরবর্তীতে (Re-Admission) লেখাটি ভুল হয়েছে বলে স্বীকার করেন তিনি। আরও খোজ নিয়ে জানা যায়, প্রতিষ্ঠানটি ইসলামি ব্যাংক ফাউন্ডেশন কতৃক পরিচালিত হয়। এবিষয়ে ইসলামি ব্যাংক ফাউন্ডেশন এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি, তবে ফাউন্ডেশনের টেলিফোন নাম্বারে যোগাযোগ করলে রিসিপশন থেকে প্রতিবেদককে জানানো হয়, এক সপ্তাহ পরে যোগাযোগ করবেন। শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের ফি আদায়ের ক্ষেত্রে স্বচ্ছতা, যৌক্তিকতা এবং সংশ্লিষ্ট নীতিমালা অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ