1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই । 

কুড়িগ্রামে ছাত্রদলের উদ্যোগে এইচএসসি পরিক্ষার্থীদের কলম, পানি ও অভিভাবকদের জন্য বিশেষ ব্যবস্থা।

মোঃ কাজল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি।
  • Update Time : Thursday, July 2, 2026,
  • 72 Time View
আজ থেকে সারাদেশে একযোগে শুরু হলো এইচএসসি পরিক্ষা। উক্ত পরিক্ষা ঘিরে পরিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কুড়িগ্রাম জেলা ছাত্রদল নিয়েছে এক অন্যান্য উদ্যোগ। যা নিয়ে প্রশংসা করছেন স্থানীয় ও দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকগণ।বৃহস্পতিবার ২ জুলাই সরকারি নিয়ম অনুসারে সকাল ১০ টায় শুরু হয় এইচএসসি পরিক্ষা। প্রথম পরিক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সাহস ও মনোবল জোগাতে শিক্ষার্থীদের সাথে আসেন অভিভাবকগণ। জেলার পরিক্ষা কেন্দ্রগুলোর চারদিকে যখন মানুষের জনসমাগমে ভরা ঠিক তখনে মানবিক কাজে এগ্রিয়ে আসেন জেলা ছাত্রদল।
কুড়িগ্রাম সরকারি কলেজ গেটে দাঁড়িয়ে এইচএসসি পরিক্ষায় অংশ নেওয়া পরিক্ষার্থীদের হাতে কলম ও গরমে তৃষ্ণা মেটানো ও সুস্বাস্থ্য রক্ষায় শিক্ষার্থীর হাতে কোমল পানি বোতল তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানায় জেলা ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আহমেদ শাওন।
শিক্ষার্থীদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা অভিভাবকদের জন্য বিশেষ ব্যবস্থার আয়োজন করেন ছাত্রদল। ভ্যাপসা গরমে পানির তৃষ্ণা মেটাতে ও অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের হাতে কোমল পানির বোতল ও শীতল ছায়া যুক্ত স্থানে বসার জন্য চেয়ারের ব্যবস্থা করেন।
জেলা ছাত্রদলের এমন অন্যান্য আয়োজনে মুগ্ধ হয়ে তাদের নিয়ে প্রশংসা ও মঙ্গল কামনা করেন অভিভাবকরা। দূর থেকে আসা এক অভিভাবক বলেন, এই গরমে শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য কুড়িগ্রাম জেলা ছাত্রদল যে উদ্যোগ নিয়েছে তা অত্যান্ত ভালো উদ্যোগ। আমরা সকল কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সকল নেতাকর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা ছাত্রদলের সহ-সভাপতি সারোয়ার আহমেদ শাওন বলেন, আমরা বরাবরের মতোই এসএসসি ও এইচএসসি পরিক্ষার্থীদের পাশে থাকি। দলের দুঃসময়ও ছিলাম এবং এখনো আছি ভবিষ্যৎতেও থাকবো ইনশাআল্লাহ।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ