1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
গণপূর্তে সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগ,তত্ত্বাবধায়ক প্রকৌশলী জাকির হোসেনকে ঘিরে উঠছে নানা প্রশ্ন মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

বামনায় আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয়ের এডহক কমিটি গঠন

মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
  • Update Time : Wednesday, July 1, 2026,
  • 88 Time View
বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী বামনা আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা  বিদ্যালয়ের প্রশাসনিক ও শিক্ষামূলক কার্যক্রম গতিশীল রাখার লক্ষ্যে ৪ সদস্য বিশিষ্ট নতুন অন্তর্বর্তীকালীন (এডহক) কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এই কমিটির অনুমোদন প্রদান করেন।
গত ২৯ জুন ২০২৬ তারিখে বরিশাল শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো: সাইফুর রহমান হাওলাদার স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই কমিটি অনুমোদনের বিষয়টি নিশ্চিত করা হয়। প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিক  এর আবেদনের প্রেক্ষিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি প্রবিধানমালা- ২০২৪ এর ৬৪(১) নং ধারা অনুযায়ী এই কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই এ্যাডহক কমিটির মেয়াদ  ২৯ জুন ২০২৬ থেকে শুরু করে ২৮ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত মোট ৬ মাস কার্যকর থাকবে।
অনুমোদিত চার সদস্যের এই কমিটিতে বোর্ড কর্তৃক মনোনীত হয়ে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: রুহুল আমিন।  জেলা শিক্ষা অফিসার কর্তৃক মনোনীত শিক্ষক সদস্য হিসেবে মাকসুদা বেগম এবং জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক মনোনীত অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: শহিদুল ইসলাম। পদাধিকারবলে কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক শম্ভু নাথ ভৌমিক ।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ