1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

টঙ্গীতে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে মাদক প্রতিরোধে সচেতনমূলক মানববন্ধন

অলিদুর রহমান অলি:
  • Update Time : Monday, June 29, 2026,
  • 134 Time View
আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস-২০২৬ উপলক্ষে মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয়ে টঙ্গীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল (রবিবার) ২৮ জুন বিকেলে টঙ্গীস্থ হোসেন মার্কেট এলাকায় যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখা এবং টঙ্গী ফাউন্ডেশন-এর যৌথ উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন টঙ্গী ফাউন্ডেশনের মহাসচিব এম শাহীন হোসেন । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগান্তর স্বজন সমাবেশ, টঙ্গী শাখার সভাপতি সাংবাদিক অলিদুর রহমান অলি।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক ও বাসস জেলা প্রতিনিধি মো: হেদায়েত উল্লাহ, গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বীনা, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক এবং শুচি পাঠচক্র ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি শাহজাহান শোভন, জাতীয়তাবাদী শ্রমিক দল টঙ্গী পশ্চিম থানার সাধারণ সম্পাদক আমির হোসেন, ঢাকা জাগরণী সাহিত্য সংগঠনের সভাপতি কবি আতিক শাহরিয়ার, যুগান্তর স্বজন সমাবেশ টঙ্গী শাখার সাংগঠনিক সম্পাদক শাহিন কাওছার, মানবাধিকার নেতা নাদিম খান, সাংবাদিক বশির আলম, শেখ কামরুল হাসান সাহা, শ্রমিক দল নেতা শাহাবুদ্দিন মোল্লা, বি এন পি নেতা জালাল খলিফা, ব্যবসায়ী নেতা নূরুল আলম, ৫৪ নং ওয়ার্ড সচিব নাহিদ পারভেজ সোহেল, সাংবাদিক আক্তার ঢালী, নারী নেত্রী রাবেয়া আক্তার, মাওলানা নাজমুল হাসান, রাহুল আহমেদ সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক মো: হেদায়েত উল্লাহ বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রের ভবিষ্যৎকে ধ্বংস করে দেয়। মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলাই সময়ের দাবি।
টঙ্গী ফাউন্ডেশনের মহাসচিব এম শাহীন হোসেন বলেন, মাদকমুক্ত সমাজ গঠন আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সচেতনতা বৃদ্ধি, সামাজিক প্রতিরোধ এবং তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের বিস্তার রোধ করা সম্ভব। টঙ্গী ফাউন্ডেশন ভবিষ্যতেও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ