1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

টেকনাফ ২ ব্যাটালিয়ন বিজিবির মানবিক উদ্যোগ ৪১১গরীব অসহায় ও দুস্থ মানুষের মাঝে ফ্রি চিকিৎসা সেবা প্রদান ওষুধ বিতরণ

মোহাম্মদ হোসাইন, কক্সবাজার জেলা প্রতিনিধি:
  • Update Time : Thursday, June 25, 2026,
  • 47 Time View
টেকনাফ ২ বিজিবি’র মানবিক উদ্যোগ: টেকনাফে বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে ৪১১ জন গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধসামগ্রী বিতরণ করা হয়েছ।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী এলাকার গরিব, অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর উদ্যোগে টেকনাফ উপজেলার গরিব, অসহায় ও দুস্থ জনসাধারণের জন্য একটি বিশেষ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
 ২৪ জুন বুধবার সকাল ১০ টা থেকে ২ টাপর্যন্ত টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হানিফুর রহমান ভূঁইয়া, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি এর সার্বিক দিকনির্দেশনায় উপজেলা সাংস্কৃতিক কেন্দ্র, টেকনাফে এ বিশেষ মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়। উক্ত মেডিকেল ক্যাম্পেইনে বিএ-১০২৩০১ মেজর মোঃ ফয়জুল হক, এএমসি, ভারপ্রাপ্ত সিনিয়র মেডিকেল অফিসার, সেক্টর সদর দপ্তর, রামু এবং বিএ-১০২৫২৯ মেজর মোঃ শাহাদাত হোসেন শুভ, এএমসি, মেডিকেল অফিসার, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) উপস্থিত থেকে ক্যাম্পেইনে আগত রোগীদের স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করাহয়।
মেডিকেল ক্যাম্পেইনে টেকনাফ উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ১০৩ জন পুরুষ, ২২৩ জন নারী ও ৮৫ জন শিশুসহ সর্বমোট ৪১১ জন গরিব, অসহায় ও দুস্থ জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়।
একই সঙ্গে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রোগীদের মাঝে প্রয়োজনীয় ওষুধসামগ্রী বিনামূল্যে বিতরণ করা হয়।
অধিনায়ক, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) বলেন, “বিজিবি হবে সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক” বিজিবি মহাপরিচালকের এই ভিশন বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সীমান্তবর্তী জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও আর্থসামাজিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সীমান্তবর্তী গরিব, অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো বিজিবি’র মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও টেকনাফ ব্যাটালিয়নের এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ