1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

৪২ কোটি টাকার চুক্তি অনিয়মের অভিযোগ উঠেছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ডক্টর গুলজার এর বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার :
  • Update Time : Tuesday, June 23, 2026,
  • 45 Time View

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) ড. গোলজারে নবীর বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদ লাভের বিনিময়ে ৪২ কোটি টাকার গোপন আর্থিক চুক্তি করার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, সংশ্লিষ্ট পদে নিয়োগ পাওয়ার আগে তিনি একটি লিখিত চুক্তিতে স্বাক্ষর করেন, যেখানে ২৪ মাসের মধ্যে সুদে-আসলে মোট ৪২ কোটি টাকা পরিশোধের অঙ্গীকার করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই অর্থ আদায়ের নিশ্চয়তা হিসেবে দুটি বাণিজ্যিক ব্যাংকের ছয়টি স্বাক্ষরিত ব্ল্যাংক চেকও একটি প্রভাবশালী সিন্ডিকেটের কাছে জমা রাখা হয়েছিল।

বিষয়টিকে কেন্দ্রীয় ব্যাংকের ইতিহাসে নজিরবিহীন ঘটনা হিসেবে বর্ণনা করছেন অভিযোগকারীরা।সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, একজন কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তার বৈধ আয় ও সুযোগ-সুবিধার সঙ্গে এ ধরনের বিপুল অঙ্কের অর্থ পরিশোধের প্রতিশ্রুতি সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে অভিযোগের পেছনে কোনো গোপন আর্থিক নেটওয়ার্ক বা প্রভাবশালী সুবিধাভোগী চক্রের সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হচ্ছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থার শীর্ষ পর্যায়ের কোনো কর্মকর্তা যদি অর্থের বিনিময়ে পদ লাভ করে থাকেন, তবে তা শুধু ব্যক্তিগত অনিয়মের বিষয় নয়; বরং পুরো প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা ও সুশাসনের ওপর গুরুতর প্রশ্ন তুলে দেয়।তবে এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে ড. গোলজারে নবীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি বলে জানা গেছে।উল্লেখ্য, উত্থাপিত অভিযোগগুলোর স্বাধীন ও আনুষ্ঠানিক যাচাই এখনো প্রকাশ্যে আসেনি।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ