1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

নীলফামারীতে ১০ লাখ টাকার বিনিময়ে তিন বছরের চুক্তিতে বিয়ের সত্যতা পায়নি পুলিশ,

নবিজুল ইসলাম নবীন, নীলফামারী প্রতিনিধি,
  • Update Time : Monday, June 22, 2026,
  • 59 Time View
নীলফামারীর উত্তরা ইপিজেডে কর্মরত এক চীনা নাগরিকের সঙ্গে স্থানীয় এক তরুণীর বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিয়ের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ১০ লাখ টাকার বিনিময়ে তিন বছরের চুক্তিতে বিয়ে হয়েছে বলে বিভিন্ন মহলে দাবি উঠলেও এ ধরনের অভিযোগের কোনো সত্যতা এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, নীলফামারী সদর উপজেলার সংগলশী এলাকার বাসিন্দা জুয়েল হোসেনের মেয়ে মাইশা আক্তার জুইয়ের সঙ্গে উত্তরা ইপিজেডে কর্মরত চীনা নাগরিক লিয়াউ জিচুনের পরিচয় হয় কর্মসূত্রে। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। পরে দুই পরিবারের সম্মতিতে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গেছে, গত ১০ জুন আদালতে হলফনামার মাধ্যমে ইসলাম ধর্ম গ্রহণ করেন লিয়াউ জিচুন। ধর্মান্তরের পর তার নাম রাখা হয় ‘নুর মোহাম্মদ’। পরবর্তীতে ৩ লাখ ২৫১ টাকা দেনমোহর নির্ধারণ করে এবং নগদ ৫ হাজার টাকা পরিশোধের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। ১৮ জুন পারিবারিক আয়োজনে বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের বিদায় অনুষ্ঠানের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে কনেকে আবেগাপ্লুত অবস্থায় কাঁদতে দেখা যাওয়ায় বিভিন্ন ধরনের মন্তব্য শুরু হয়। একপর্যায়ে কিছু ফেসবুক ব্যবহারকারী দাবি করেন, এটি ভালোবাসার বিয়ে নয়; বরং অর্থের বিনিময়ে নির্দিষ্ট মেয়াদের একটি চুক্তিভিত্তিক বিয়ে।
তবে এসব দাবির বিপরীতে স্থানীয় অনেকেই বিয়েটিকে স্বাভাবিক পারিবারিক বিয়ে হিসেবে উল্লেখ করেছেন। স্থানীয় যুবক লিটন বলেন, তারা দুজন ভালোবেসেই বিয়ে করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব কথা বলা হচ্ছে, তার অনেক কিছুই বাস্তবতার সঙ্গে মিল নেই।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্যে বিয়েটি নিয়ে নেতিবাচক প্রতিক্রিয়াও দেখা গেছে। তবে স্থানীয় সচেতন মহল বলছে, কোনো ঘটনার সত্যতা যাচাই না করে মন্তব্য করা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। বিদেশি নাগরিকের সঙ্গে বিয়ের ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই হওয়া প্রয়োজন।
এ বিষয়ে কনের পরিবারের এক সদস্য ছলেমান হোসেন বলেন, ফোনে এ বিষয়ে কিছু বলতে চাই না। প্রয়োজন হলে সরাসরি এসে কথা বলতে পারেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। আমরা জেনেছি, আদালতের হলফনামার মাধ্যমে আইনগতভাবে বিয়েটি সম্পন্ন হয়েছে। ১০ লাখ টাকার বিনিময়ে তিন বছরের চুক্তিতে বিয়ের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য বা প্রমাণ নেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, তদন্ত বা নির্ভরযোগ্য তথ্য ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত গুজবের ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। প্রকৃত তথ্য উদঘাটনে প্রশাসনের অনুসন্ধানের দিকেই নজর রাখার পরামর্শ দিয়েছেন তারা।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ