1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

জরুরি খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের ১ম দিন | রোহিঙ্গা ক্যাম্প-১ই দিন

আবদুর রহমান কক্সবাজার মহেশখালী প্রতিনিধি।
  • Update Time : Saturday, June 20, 2026,
  • 87 Time View

অদ্য ১৭জুন ২০২৬খ্রিস্টাব্দ, রোহিঙ্গা ক্যাম্প-১ই-তে আইএসডিই বাংলাদেশ-এর উদ্যোগে এবং সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)-এর সহায়তায় জরুরি খাদ্য সহায়তা (ফুড বাস্কেট) বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে উক্ত ক্যাম্পের ৩,৫০০টি ঝুঁকিপূর্ণ ও অসহায় পরিবারের মাঝে জীবনরক্ষাকারী খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামী চার দিনব্যাপী এই বিতরণ কার্যক্রম চলবে, যাতে খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে এমন পরিবারগুলো প্রয়োজনীয় খাদ্য সহায়তা পেতে পারে।
আজ সকালে মোঃ শরিফুল আলম, ক্যাম্প-ইন-চার্জ (CiC), ক্যাম্প-১ই ত্রাণ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন এবং মানবিক সহায়তা কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

উল্লেখ্য, আইএসডিই বাংলাদেশ সৌদি আরবের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইড অ্যান্ড রিলিফ সেন্টার (KSrelief)-এর সহায়তায় “Emergency Food Assistance for Rohingya and Host Community in Bangladesh” শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের আওতায় রোহিঙ্গা ক্যাম্পসমূহ ও হোস্ট কমিউনিটির মোট ৬০,০০০ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হচ্ছে। ইতোমধ্যে ৩৭,৫০০ পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

এই উদ্যোগ খাদ্য সংকটে থাকা পরিবারগুলোর জরুরি খাদ্য চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আইএসডিই বাংলাদেশ ভবিষ্যতেও রোহিঙ্গা জনগোষ্ঠী ও স্থানীয় ক্ষতিগ্রস্ত জনগণের পাশে থেকে সময়োপযোগী ও কার্যকর মানবিক সহায়তা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ