1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

গঙ্গাচড়ায় বিনামূল্যে ছাগল বিতরণ করল দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস)

‎গংগাচড়া, (রংপুর) প্রতিনিধি :
  • Update Time : Wednesday, June 17, 2026,
  • 49 Time View

‎রংপুরের গঙ্গাচড়া উপজেলায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করেছে দুগ্ধ উন্নয়ন সংস্থা (ডাস)। মঙ্গলবার (১৫ জুন) সকালে উপজেলার ডাস কার্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহমুদুর রহমান।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মৌসুমী বেগম, কৃষক দল গঙ্গাচড়া উপজেলা শাখার সদস্য সচিব শহিদুল হক এবং জিয়া সাইবার ফোর্স রংপুর জেলা শাখার সভাপতি জহুরুল হক।

‎দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস)-এর সভাপতি মো. চাঁদ মিয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

‎অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ২৫ জন উপকারভোগীর মাঝে মোট ৫০টি ছাগল বিতরণ করা হয়। প্রত্যেক উপকারভোগীকে দুটি করে ছাগল দেওয়া হয়। আয়োজকরা জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের আর্থ-সামাজিক উন্নয়ন এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

‎অনুষ্ঠানে বক্তারা বলেন, ছাগল পালন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি দরিদ্র পরিবারের আয় বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ ধরনের উদ্যোগ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সহায়ক হবে।

‎বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর সহযোগিতায় এবং দুঃস্থ উন্নয়ন সংস্থা (ডাস)-এর বাস্তবায়নে এ কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপকারভোগী ও সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ