1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন।

বিএনপি নেতা শাহীনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ

অলিদুর রহমান অলি:
  • Update Time : Tuesday, May 19, 2026,
  • 108 Time View
গাজীপুর মহানগরীর গাছা এলাকায় তরুণ ও শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন গাছা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এবং ৩৪ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী শাহীন মিয়া। তাঁর উদ্যোগে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।
গতকাল আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও কিশোরদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান সময়ে তরুণ সমাজকে মাদক, অপরাধ ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলা শুধু শরীরচর্চার মাধ্যম নয়, বরং এটি মানসিক বিকাশ ও সুস্থ সমাজ গঠনের অন্যতম অনুষঙ্গ।
বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শাহীন মিয়া বলেন, যুবসমাজকে সুস্থ বিনোদন ও ক্রীড়ামুখী কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতেই আমাদের এই উদ্যোগ। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণসহ নানা সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন গাছা থানা প্রাইভেট স্কুল সোসাইটির সহ-সভাপতি ওসমান গণি, অনন্ত মডেল স্কুলের পরিচালক আব্দুস সামাদ মাস্টার, ইউনিটি আইডিয়াল স্কুলের পরিচালক হেমায়েত উদ্দিন মিলন, আলহাজ আলাউদ্দিন সরকার একাডেমির পরিচালক মাসুদ আল-আজাদ এবং ৩৪ নম্বর ওয়ার্ড কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেএস আইডিয়াল স্কুলের পরিচালক আবু হানিফ প্রমুখ।
উল্লেখ্য, গাছা থানার ৩৪ নম্বর ওয়ার্ডের ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৫০টি ফুটবল বিতরণ করা হয়। এ উদ্যোগ স্থানীয় শিক্ষার্থী ও কিশোরদের মাঝে ব্যাপক উৎসাহ, আনন্দ ও ইতিবাচক সাড়া সৃষ্টি করেছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ