
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে টঙ্গী এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
ভিডিওতে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ফুটপাতে কিছু দোকান বসানোর দৃশ্য দেখা যায়।
এ ঘটনায় বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের কেন্দ্রীয় আহ্বায়ক ফাহাদ ইসলাম ফুয়াদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
তবে পরবর্তীতে সরেজমিনে তদন্ত করে এবং ফুটপাতের দোকানদারদের সঙ্গে কথা বলে জানা যায়, ঘটনাটি নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। প্রকৃতপক্ষে বিষয়টি ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছিল, যা নিয়ে অপ্রয়োজনীয় বিভ্রান্তি ছড়ায়।
এ বিষয়ে ফাহাদ ইসলাম ফুয়াদ বলেন, আমরা শিক্ষার্থী হওয়ার পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম পরিচালনা করছি। ভিডিওতে প্রদর্শিত ঘটনাটি নিয়ে আমাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।
ঘটনার প্রকৃত সত্য উদঘাটনের পর বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের সদস্যদের মধ্যে স্বস্তি ফিরে আসে এবং তারা সন্তোষ প্রকাশ করেন।