
চলমান জ্বালানি সংকট নিরসনে ও জ্বালানি সাশ্রয়ে সরকারের নির্দিষ্ট সময়সীমাকে প্রাধান্য দিয়ে নিয়মমাফিক সন্ধ্যা ৭ টায় বন্ধ করছে ব্যবসা প্রতিষ্ঠান গুলো।
আজ ৩০ শে এপ্রিল বৃহস্পতিবার কুড়িগ্রাম জেলার বড় মসজিদ সংলগ্ন মোবাইল, ইলেকট্রনিক, কসমেটিকস, প্লাস্টিক পণ্য, খেলাধুলা সামগ্রী ও কাপড়ের দোকান ইত্যাদি প্রতিষ্ঠান গুলোকে সরকারি আদেশ অনুযায়ী সন্ধ্যা ৭ টায় মধ্যে বন্ধ করার নির্দেশনা পালন করতে কোন ধরনের অনীহা বা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়নি। সরকারি নিয়ম মেনে যথাসময়ে ব্যবসা প্রতিষ্ঠান গুলো বন্ধ করছেন ব্যবসায়ীরা। তাছাড়াও বাজারে ক্রেতার সংখ্যাও অনেকাংশ কম, যা খুবই নগণ্য। সব মিলিয়ে দোকান বন্ধ করার নিয়ম পালনে কোন আপত্তি করেনি কুড়িগ্রামের ব্যবসায়ীরা। এমন দৃশ্য দেখা যায় বড় মসজিদ সংলগ্ন মার্কেটের দোকানসহ অন্যান্য প্রতিষ্ঠান গুলোতে।
এ বিষয়ে এস কে টেলিকমের মালিক সাদিকুল ইসলাম বলেন, চলমান পরিস্থিতিতে সরকার যে নির্দেশনা দিয়েছে আমরা সে মোতাবেক সন্ধ্যা ৭ টায় আমার প্রতিষ্ঠান আমি বন্ধ করি।
রিয়েলমি শো- রুমের সদস্য মোঃ জাহিদ বলেন, আমাদের কে বলা আছে সঠিক সময় দোকান বন্ধ করতে। আমরা সে নিয়ম অনুসারে সন্ধ্যা ৭ টায় দোকান বন্ধ করছি।
কাপড় ব্যবসায়ী সাজ্জাদ বলেন, সরকারি নিয়ম মেনে ৭ টায় দোকান বন্ধ করছি এছাড়াও আশেপাশে কোন ক্রেতা নাই সবাই জানে দোকান ৭ টায় বন্ধ হয়। সে বিষয় খেয়াল রেখে দোকান বন্ধ করতেছি।
উল্লেখ্য যে সরকারি নির্দেশনা সন্ধ্যা ৬ টায় দোকান বন্ধ করার নির্দেশ দেওয়ার হয়। কিন্তু সে বিষয়ে আপত্তি জানিয়ে ব্যবসায়ীরা আন্দোলন করেন। পরে ১ ঘণ্টা সময় বাড়িয়ে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠান সন্ধা ৭ টা পর্যন্ত খোলা রাখা নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।