
ডালিয়া মেইন ক্যানেলের বাম তীরে বাঘের পুল সংলগ্ন এলাকায় টানা বৃষ্টির পানির চাপে হঠাৎ ভাঙন দেখা দেয়। এতে পথচারীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয় এক পথচারীর বরাতে জানা যায়, বিষয়টি দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হলে নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী তাৎক্ষণিক ব্যবস্থা নেন। তাঁর তত্ত্বাবধানে জিও ব্যাগ ফেলে জরুরি ভিত্তিতে ভাঙন রোধ করা হয়।
দ্রুত পদক্ষেপ নেওয়ায় সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এ জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।