1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন নারী  মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

গাজীপুরে যুব উন্নয়নের অগ্রযাত্রা: প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দিলেন ডিসি নূরুল করিম ভূঁইয়া

স্টাফ রিপোর্টার : 
  • Update Time : Monday, April 27, 2026,
  • 177 Time View
গাজীপুরে দক্ষ জনশক্তি গড়ে তোলা, বেকারত্ব দূরীকরণ এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রম নতুন গতি পেয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুর কর্তৃক আয়োজিত বিভিন্ন বিশেষ প্রশিক্ষণ ট্রেডের সমাপনী ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে উপপরিচালক  অলকা প্রভা দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মো: নূরুল করিম ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহরিয়ার নজির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), গাজীপুর। যুব উন্নয়ন অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মোঃ আমিনুল হক।
অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রশিক্ষণার্থীদের উদ্দেশে দিক-নির্দেশনামূলক বক্তব্যে বলেন, দক্ষতা অর্জনের মাধ্যমে যুবসমাজকে স্বাবলম্বী হতে হবে। বর্তমান সরকার যুব উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত যুবকরাই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বক্তব্য শেষে প্রধান অতিথি বিভিন্ন প্রশিক্ষণ ট্রেড সফলভাবে সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
উল্লেখ্য, যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুরের উপপরিচালক অলকা প্রভা দে যোগদান করার পর থেকে যুবকদের বেকারত্ব দূর করে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর দক্ষ নেতৃত্ব, পরিকল্পিত উদ্যোগ ও কর্মমুখী প্রশিক্ষণ কার্যক্রমের ফলে গাজীপুরের অসংখ্য যুবক-যুবতী আজ স্বাবলম্বী হওয়ার পথে এগিয়ে যাচ্ছে। স্থানীয়দের মতে, অলকা প্রভা দে’র আন্তরিকতা ও সময়োপযোগী পদক্ষেপে যুব উন্নয়ন অধিদপ্তরের কার্যক্রমে এসেছে দৃশ্যমান গতি।
যুব উন্নয়ন অধিদপ্তর, গাজীপুরে বর্তমানে বিভিন্ন মেয়াদী কর্মমুখী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে।
এক মাস মেয়াদী কোর্সসমূহ:
হস্তশিল্প, রেজিন, মোবাইল সার্ভিসিং, ওয়েল্ডিং, আইপিএস, বিউটিফিকেশন, কিচেন/রান্না বিষয়ক প্রশিক্ষণ এবং ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ।
তিন মাস মেয়াদী কোর্সসমূহ:
গবাদিপশু, হাঁস-মুরগি ও মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ, ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং প্রশিক্ষণ এবং পোশাক তৈরির প্রশিক্ষণ।
ছয় মাস মেয়াদী কোর্সসমূহ:
বেসিক কম্পিউটার এন্ড আইসিটি অ্যাপ্লিকেশন, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং, ইলেকট্রিক্যাল এন্ড হাউজ ওয়্যারিং।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ