শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে (২০২৬-২৭) বিপুল ভোটের ব্যাবধানে সভাপতি নির্বাচিত হয়েছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা বিএনপি আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান (দুলাল)। ২২ ও ২৩ এপ্রিল রাজধানীর রাজস্ব ভবন কাকরাইলে অ্যাসোসিয়েশনের দপ্তরে নিবন্ধিত সদস্যদের ভোটে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। এতে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন দুলাল-আশরাফের নীল প্যানেলের প্রার্থীরা।
এই নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থিত নীল প্যানেল, জামায়াতে ইসলাম-সমর্থিত সবুজ প্যানেল এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমর্থিত লাল-সবুজ প্যানেল। উল্লেখ্য, ২০১৮ সালের পর এবারই প্রথম ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।এদিকে মিজানুর রহমান দুলাল বিপুল ভোটের ব্যাবধানে সভাপতি নির্বাচিত হওয়ার তার জন্মস্হান পিরোজপুরে বইছে আনন্দের বন্যা। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন।পিরোজপুর জেলা বিএনপির সাবেক আহবায়ক ও জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়েছেন মিজানুর রহমান দুলাল। তিনি বিগত দিনে মামলা, হামলা ও কারাবরন করেছেন এই সম্মান তার প্রাপ্য ছিল।