শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
বিএনপির জন্য নিবেদিত প্রাণ এসএম আঃ রাজ্জাক মিঠু
উল্লাপাড়া উপজেলা প্রতিনিধি
উল্লাপাড়া উপজেলার ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়নের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন বিএনপির নিবেদিত প্রাণ নেতা এসএম আঃ রাজ্জাক মিঠু। তিনি ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দলীয় কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
দলীয় সূত্রে জানা যায়, এসএম আঃ রাজ্জাক মিঠু ছাত্রজীবন থেকেই জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হন। বিভিন্ন সময় দলীয় আন্দোলন-সংগ্রাম, কর্মসূচি বাস্তবায়ন এবং নেতাকর্মীদের পাশে থেকে সক্রিয় ভূমিকা পালন করে তিনি স্থানীয় বিএনপি নেতাকর্মীদের আস্থা অর্জন করেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, কঠিন সময়েও তিনি দলের পাশে ছিলেন এবং ইউনিয়নজুড়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারে নিরলস কাজ করেছেন। সাধারণ মানুষের সঙ্গে তার সুসম্পর্ক ও সামাজিক কর্মকাণ্ড তাকে এলাকায় একজন গ্রহণযোগ্য ব্যক্তিত্ব হিসেবে পরিচিত করেছে।
এসএম আঃ রাজ্জাক মিঠু বলেন, “আমি সবসময় বিএনপির আদর্শ ধারণ করে দলের জন্য কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও দলের যেকোনো কর্মসূচি বাস্তবায়নে সক্রিয় থাকব এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই।”
এলাকাবাসী আশা করছেন, তার অভিজ্ঞতা ও নেতৃত্বে বড়পাঙ্গাসী ইউনিয়নে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী হবে।