শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

সঠিক যাচাই-বাছাই ও আইন মেনে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করলে বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব:ডিসি রায়হান কবির

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ : / ৩০ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন

আজ বুধবার ২২/০৪ /২০২৬ইং  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকগণের দক্ষতা বৃদ্ধি এবং বাল্যবিবাহ নিরোধে উদ্ধুদ্ধকরণ বিষয়ক ‘প্রশিক্ষণ কর্মশালা ২০২৬’ অনুষ্ঠিত হয়।
উক্ত  প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।
উক্ত কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা রেজিস্ট্রার জনাব মোহা: আব্দুল হাফিজ।
অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকার নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকরা অংশগ্রহণ করেন।
আজকের এই গুরুত্বপূর্ণ প্রশিক্ষণে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত সম্মানিত নিকাহ রেজিস্ট্রার ও হিন্দু বিবাহ নিবন্ধকগণ, উপস্থিত সকলের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রার ও  নিবন্ধকদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক যাচাই-বাছাই ও আইন মেনে নিবন্ধন কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।বিবাহ একটি পবিত্র সামাজিক ও ধর্মীয় বন্ধন। আর এই বন্ধনের আইনগত বৈধতা দেওয়ার গুরুদায়িত্ব আপনাদের হাতে। আপনারা শুধু একটি খাতায় স্বাক্ষর নেন না, আপনারা একটি পরিবারের ভবিষ্যৎ, একটি মেয়ের জীবন এবং একটি জাতির ভিত্তি রেজিস্ট্রি করেন।
আজকের কর্মশালার মূল লক্ষ্য – আপনাদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি প্রতিরোধে আপনাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করা।
বাল্যবিবাহ কোনোভাবেই মেনে নেওয়া যায় না এটি একটি শিশুর শিক্ষা, স্বাস্থ্য ও স্বপ্নকে হত্যা করে। এটি আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ অনুযায়ী মেয়েদের ১৮ এবং ছেলেদের ২১ বছরের আগে বিয়ে দেওয়া বা রেজিস্ট্রি করা শাস্তিযোগ্য অপরাধ। এই অপরাধের সাথে কোনো নিকাহ রেজিস্ট্রার বা নিবন্ধক জড়িত থাকলে তার লাইসেন্স বাতিলসহ ফৌজদারি মামলা হবে। এখানে কোনো ছাড় নেই, জিরো টলারেন্স।
আমি আপনাদের কাছে তিনটি বিষয়ে কঠোরভাবে অনুরোধ করছি:
 বয়স যাচাই:জন্ম নিবন্ধন সনদ, জাতীয় পরিচয়পত্র বা পিইসি/জেএসসি/এসএসসি সার্টিফিকেট ছাড়া কারও বয়স বিশ্বাস করবেন না। মৌখিক বয়স বা এফিডেভিট গ্রহণযোগ্য নয়। সন্দেহ হলে সাথে সাথে সংশ্লিষ্ট দপ্তরের সাথে যোগাযোগ করুন।
তথ্য প্রযুক্তির ব্যবহার:অনলাইন জন্ম নিবন্ধন সার্ভার থেকে বয়স ভেরিফাই করার পদ্ধতি আপনাদের শেখানো হবে। ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন করুন, যাতে কেন্দ্রীয়ভাবে মনিটরিং করা যায়।
সামাজিক দায়বদ্ধতা:আপনারা সমাজের সম্মানিত ব্যক্তি। বাল্যবিবাহের কুফল সম্পর্কে মসজিদ, মন্দির ও কমিউনিটিতে সচেতনতা তৈরি করুন। বাল্যবিবাহের সংবাদ পেলে বিয়ে পড়ানোর আগে প্রশাসনকে জানান – আপনিই হতে পারেন একজন শিশুর জীবন রক্ষাকারী।
মনে রাখবেন, একটি বাল্যবিবাহ রেজিস্ট্রি করা মানে একটি শিশুর ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেওয়া। আর একটি বাল্যবিবাহ প্রতিরোধ করা মানে একটি পরিবারকে, একটি প্রজন্মকে বাঁচিয়ে দেওয়া।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আপনাদের পাশে আছে। আপনাদের আইনগত সুরক্ষা, প্রশিক্ষণ ও লজিস্টিক সাপোর্ট আমরা দেব। বিনিময়ে আমরা চাই একটি বাল্যবিবাহমুক্ত নারায়ণগঞ্জ।
 এই প্রত্যয় নিয়ে আপনারা কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের সকলের উপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *