1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

দোহারে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

মনির হোসেন দোহার নবাবগঞ্জ(ঢাকা) প্রতিনিধি.
  • Update Time : Wednesday, April 22, 2026,
  • 82 Time View
ঢাকার দোহার উপজেলায় অতীতের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ের
জন্য জনজীবনে নেমে এসেছে বিপর্যয়। প্রতিদিনই বাড়ছে লোডশেডিংয়ের তীব্রতা। আবাসিক থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান সবখানেই এর প্রভাব পড়তে শুরু করেছে। দোহার পল্লিবিদ্যুৎ অফিসের দাবি, গরমে বিদ্যুতের চাহিদা বেশি থাকায় এ ধরনের সংকট সৃষ্টি হয়েছে। তাপমাত্রা কমে গেলে পরিস্থিতি স্বাভাবিকের কথা বলছেন তারা।
দোহারে ঢাকা পল্লীবিদ্যুতের অধীনে প্রায় ৮৫ হাজার গ্রাহক সেবা গ্রহণ করে থাকে। বর্তমানে এখানে প্রতিদিন ২৫ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা থাকলে সরবরাহ পাচ্ছে অর্ধেকের কম। যে কারণে ২৪ ঘণ্টায় এলাকাভিত্তিক ১২ ঘণ্টারও কম সময় বিদ্যুৎ সরবরাহ করতে পারছে। একদিকে তীব্র গরম, অন্যদিকে প্রয়োজনীয় কাজকর্মে সময় মতো বিদ্যুৎ না পাওয়াতে ব্যাহত হচ্ছে জনজীবনে নেমে এসেছে অস্থিরতা।লোডশেডিংয়ের কারণে হাসপাতাল, ক্লিনিক, ব্যাংক, ওয়েল্ডিং কারখানা, ফটোকপি মেশিন, রাইস মিল, কাপড় ইস্ত্রি, সেচ পাম্প, অনলাইন সেবা প্রতিষ্ঠান, ট্রেনিং সেন্টার  মারাত্মক সব চেয়ে ক্ষতির মধ্যে পড়েছে এসএসসি    পরীক্ষার্থীরা । বিদ্যুতের অপেক্ষায় থাকতে থাকতে মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে।
বিদ্যুৎ অফিসের তথ্যমতে, দোহার পল্লী বিদ্যুতের ৫টি ফিডারের অধীনে বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। এরমধ্যে গুরুত্বপূর্ণ এলাকায় চাহিদা মোতাবেক বিদ্যুতের সরবরাহ থাকলেও অন্য এলাকায় অতিরিক্ত লোডশেডিং হয়ে থাকে। রাইপাড়া, শিলাকোঠা ও নারিশা ফিডারে বিদ্যুৎ কম সরবরাহ করা হয় বলে অভিযোগ অনেক পুরনো। এসব এলাকায় খোঁজ নিয়ে জানা যায়, সারাদিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকে না। যে কারণে দুঃসহ গরম সহ্য করে থাকতে হচ্ছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা গরমের সীমাহীন কষ্ট ভোগ করছে।উপজেলার প্রায় ৬০টির মতো ওয়েল্ডিং ট্রেনিং সেন্টার রয়েছে। যেখান থেকে প্রতি মাসেই ইন্টারভিউ দিয়ে বিদেশে যাচ্ছে। বিদ্যুৎ না থাকায় আর্থিক ক্ষতির মধ্যে পড়বে বলে মনে করছেন প্রতিষ্ঠানের মালিকেরা।বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে শ্রমজীবী মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ উপজেলার বহু মানুষ ইজিবাইক ও অটোরিকশা চালিকা জীবিকা নির্বাহ করে থাকে এরা পরেছে বিপাকে।
এ বিষয়ে ঢাকা পল্লীবিদ্যুতের দোহার জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. বাদল মিয়া এ প্রতিবেদককে জানান, বিদ্যুৎ উৎপাদনে গ্যাস, ফার্নেস ওয়েল ও পেট্রোলের ব্যবহার হয়ে থাকে। যুদ্ধের জন্য এগুলো সময়মতো দেশে না আসার কারণে সংকট তৈরি হচ্ছে। যুদ্ধ পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে এ ব্যাপারে আমরা কিছুই বলতে পারছি না। বিদ্যুৎ না থাকলে সবারই কমবেশি সমস্যা হয়ে থাকে এবং সরাসরি বিদ্যুতের সঙ্গে সম্পৃক্ত এমন ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতির সম্মুখীন হচ্ছে।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ