শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

কুড়িগ্রামে মাদক পাচারে নিত্য নতুন পদ্ধতি ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা

কাজল ইসলাম কুড়িগ্রাম : / ৬৬ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

কুড়িগ্রামে মাদক পাচারে আধুনিকায়ন পদ্ধতি ব্যবহার করছে মাদক ব্যবসায়ীরা। তবে চৌকস পুলিশের দক্ষতায় ধরা পড়ছে সমাজ বিধ্বংসী এসব মাদক। সীমান্ত বেয়ে মাদক আসা বন্ধ করতে বিজিবির পাশাপাশি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকেও আন্তরিক হবার দাবী সচেতন মহলের।
কুড়িগ্রামে সাম্প্রতিক সময়ে একাধিক অভিনব পদ্ধতি ব্যবহার করে মাদক পাচারকালে পুলিশের হাতে আটক হয় এসব মাদব দ্রব্য। এরমধ্যে জেলায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে এ্যাম্বুলেন্সের মধ্যে লাশ সাজিয়ে গাঁজা ও ফেনসিডিল, চলন্ত ট্রাকের চাকার ভেতর থেকে গাঁজা ও ফেনসিডিল, সুয়ারেজ পাইপের মধ্যে বিদেশী মদ,মটরসাইকেলের হেডলাইট ও বসার সীটের নিচে এবং তেলের ট্যাংকের ভেতর,ডিম রপ্তানী পিকআপ গাড়িতে গাঁজা এবং ট্রলি পাটাতনের নিচে বিশেষ কায়দায় মাদকদ্রব্য বহনের সময় পুলিশের হাতে আটক হয়। মাদক ব্যবসায়ীদের এমন আধুনিক অভিনব পদ্ধতি হতবাক আইনশৃংখলা বাহিনী। দিন যতই যাচ্ছে কুড়িগ্রাম থেকে সারাদেশে মাদক পাচারে মাদক ব্যবসায়ীরা আরও নতুন নতুন কৌশল অবলম্বন করছে। চোরাচালান কিংবা অনুপ্রবেশ রোধে বিএসএফ’র কঠোর ভূমিকা থাকলেও মাদক পাচারে তেমন কোন ভূমিকা নেই। এতে করে মাদক রোধে বাংলাদেশের বিজিবি ও পুলিশ বাহিনীকে বেগ পেতে হচ্ছে। অবাধে সীমান্ত বেয়ে জেলায় মাদক সয়লাব হয়ে পড়ায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। এতে করে মাদক পাচার বৃদ্ধি পাওয়ায় জেলার দুর্নাম বাড়ছে। হাত বাড়ালেই হেরোইন, ইয়াবা, মদ, গাঁজাসহ সবধরণের মাদক পাওয়া যাচ্ছে জেলা জুড়ে। সীমান্ত এলাকায় গড়ে উঠেছে অসংখ্য মাদক বেচা কেনার স্পট। আইনশৃংখলা বাহিনীকে ফাঁকি দিয়ে প্রকাশ্যে মাদক বেচাকেনা। আর এসব মাদক ব্যবসায়ীদের অনেকেই স্থানীয় রাজনৈতিক ও জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। প্রভাবশালীদের ছত্রছায়ায় মাদক বেচা কেনা হওয়ায় সাধারণ মানুষ প্রতিবাদ করতে সাহস পায় না। ফলে দিন দিন বাড়ছে মাদক সেবীদের সংখ্যা। এতে করে মাদক সেবনে ধ্বংস হচ্ছে যুব সমাজ,পরিবহন শ্রমিক,ব্যবসায়ী এমনকি স্কুল কলেজের শিক্ষার্থীরাও।
জেলায় ১৬টি নদ-নদী দিয়ে বেষ্টিত ৯টি উপজেলার মধ্যে ৭টি উপজেলায় ভারতের পশ্চিমবঙ্গ,আসাম এবং মেঘালয় এই তিন রাজ্যের সীমান্ত রয়েছে প্রায় ৩শ কিলোমিটার। এরমধ্যে প্রায় নদী পথসহ সমতলে প্রায় ৫০কিলোমিটার সীমান্তে কাটাতার নেই। জেলার আইনশৃংখলা বাহিনীকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করে মাদক নির্মূলে চেষ্ঠা অব্যাহত রাখতে হচ্ছে।
ফুলবাড়ি উপজেলার বাসিন্দা রবিউল আলম বলেন,আমরা পুলিশ ও বিজিবিকে মাদক রোধে যেভাবে কঠোর মনোভাব দেখতে পাই সেক্ষেত্রে ভারতীয় বিএসএফ’র মনোভাব দেখা যায় না। কেননা সীমান্ত চোরাচালানে বিএসএফ কঠোর হলেও মাদক পাচারের তেমন মনোভাব দেখা যায় না। মাদক নির্মূল করতে বিজিবি’র পাশাপাশি বিএসএফকেও কঠোর হতে হবে।
ইমাম হোসেন বলেন,বর্তমানে জেলায় মাদক ব্যবসায়ীরা যেভাবে অভিনব পদ্ধতি ব্যবহার করছে তা দেখে আমরা হতবাক। এমন কৌশলে মাদক দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচার হচ্ছে। এতে করে আমাদের জেলার সুনাম নষ্ট হচ্ছে।
সোনাহাট স্থলবন্দরের আমদানী-রপ্তানীকারক সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন,আইন শৃংখলাবাহিনীর একার পক্ষে মাদক নিমূর্ল করা সম্ভব নয়। এখানে সম্বনিত উদ্যোগে মাদক রোধে কাজ করতে হবে। এছাড়াও জেলার সরকারি কর্মকর্তা এবং জনপ্রতিনিধিদের ডোপ টেষ্টে আনার দাবী জানান তিনি।
ফুলবাড়ি সদর ইউপি চেয়াম্যান হারুনুর রশীদ হারুন বলেন,ফুলবাড়ি উপজেলা সীমানা বেস্টিত। সীমান্ত বেয়ে খুব সহজেই মাদক আসছে। এতে করে ভবিষ্যত প্রজন্মকে নিয়ে আমরা খুবই উদ্বিঘœ। কেননা মাদক সেবন ও ব্যবসায়ীর সংখ্যা বেড়ে যাওয়ায় সমাজে অপরাধ বৃদ্ধি পাচ্ছে।
ফুলবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রানকৃষ্ণ দেবনাথ বলেন,সীমান্ত এলাকায় বিজিবি-বিএসএফ এবং যোগাযোগ ব্যবস্থাসহ সমস্যা আছে। এমন প্রতিকুল অবস্থার মধ্যেও আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা মাদক জিরো টলারেন্স বাস্তবায়নে কাজ করে যাচ্ছি।
কুড়িগ্রাম পুলিশ সুপার দৈনিক আমার প্রাণের বাংলাদেশকে বলেন,মাদক পাচারে জেলার মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কুট কৌশল অবলম্বন করলেও স্মার্ট পুলিশিংয়ের কারণে তারা রেহাই পাচ্ছে না। মাদকের জিরো টলারেন্স নীতি অনুসরণ করে জেলা জুড়ে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সূত্রে জানা যায়,গতবছরের নভেম্বর হতে চলতি বছরের পর্যন্ত মাদকের মামলা হয়েছে ৬৫০ টি,গ্রেফতার হয়েছে ১০০০ জন এর বেশি । হেরোইন-১৫৯ দশমিক ৩২ গ্রাম যার মূল্য ৪লাখ ৭৭হাজার ৯৬০টাকা,গাঁজা-এক ৪১৪ কেজি ৩৬ গ্রামের মূল্য এক কোটি ৪১লাখ ৪০লাখ ৩৬০টাকা, ফেন্সিডিল-২১৫৪টি বোতল যার মূল্য ১০লাখ ৭৭হাজার টাকা। ইয়াবা-৫৩হাজার ৬৩৯পিসের মূল্য এক কোটি ৭লাখ ২৭হাজার ৮শ টাকা। ইস্কাপ-৮২৯টি বোতলের দাম-৪১হাজার ৪৫০টাকা।বিদেশী মদ-৮০৪টি বোতলের দাম-৪০হাজার ২শ টাকা এবং ১০ লিটার দেশী মদের দাম ৫শ টাকা। এছাড়া বড় চালানোর মধ্যে প্রায় ৫০০ কেজি গাঁজা সহ বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয় । বর্তমান সময়ে কুড়িগ্রাম সহ রৌমারী এবং আশেপাশের এলাকায় এখন মাদকের আখড়া। প্রশাসন ব্যবস্থা না নিলে এই এলাকার মানুষজন সকলে মাদকাসক্ত হয়ে যাবে। যারা মাদকের বাহিরে রয়েছে তারাও মাদক ব্যবসায়ী এবং মাদক সেবীদের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *