শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাগদা ফার্ম এলাকায় সংখ্যালঘু সাঁওতাল সম্প্রদায়ের নারী-পুরুষদের ওপর হামলার প্রতিবাদে আজ এক বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।
জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে জেলা পুলিশ সুপারের সামনে আয়োজিত এই কর্মসূচিতে কয়েকশ আদিবাসী মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভকারীরা জানান, গত ১২ এপ্রিল ২০২৬ তারিখে বাগদা ফার্ম এলাকায় একদল ভূমিদস্যু পরিকল্পিতভাবে আদিবাসী বসতিতে হামলা চালায়। এতে বেশ কয়েকজন সাঁওতাল নারী ও পুরুষ আহত হন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে আজ পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
কর্মসূচিতে উপস্থিত জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিচিত্রা তির্কী বলেন, হামলাকারীদের অভিলম্বে আইনের আওতায় আনতে হবে এবং আদিবাসীদের ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।
সমাবেশে আদিবাসীরা তাদের ঐতিহ্যবাহী তীর-ধনুক নিয়ে এবং বিভিন্ন দাবি সম্বলিত প্লাকার্ড হাতে অংশ নেন। প্রতিবেদন লেখা পর্যন্ত এই বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।