
রূপসায় জার্মান কো-অপারেশন এর অর্থায়নে জাগ্রত যুব সংঘ এর বাস্তবায়নে এসসিভিএল প্রকল্পের আয়োজনে জলবায়ু ও দূর্যোগ মেলা- ২০২৬ অনুষ্ঠিত হয়েছে । গত ১৪ এপ্রিল উপজেলা প্রাঙ্গণে সকাল সাড়ে ৯টায় এ মেলার শুভ উদ্বোধন হয় ও শেষ হয় দুপুর ৩টা ১৫ মিনিটে। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার উপস্থিতিতে সকাল ১০টায় জলবায়ু ও দুর্যোগ বিষয়ক একটি র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধনী ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। মেলায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য ও মেলার উদ্দেশ্যে বর্ণনা করেন জেজেএস- এর লাইভলীহুড স্পেশালিস্ট আব্দুল বাকি। রূপসা উপজেলা ক্লাইমেট চিলড্রেন ফোরাম এর বাস্তবায়িত কার্যক্রম বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করেন উপজেলা ক্লাইমেট চিলড্রেন ফোরামের সভাপতি স্নেহা। উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিশু কিশোর বৃন্দরা জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও অন্যান্য গেমে অংশগ্রহণ করে। বিচারক মন্ডলীর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ও জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ মেলার প্রদর্শনী স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। অনুষ্ঠানে রূপসা ফায়ার স্টেশন এর স্টেশন মাস্টার ফায়ার সার্ভিস অগ্নি নির্বাপনী মহড়া প্রদর্শন করেন। মেলার সমাপনী ঘোষণা করেন রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস। অনুষ্ঠানে জাগ্রত যুব সংঘ (জেজেএস)এর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মুসলে উদ্দিন আজাদী, এসসিভিএল প্রজেক্ট এর প্রোগ্রাম ম্যানেজার নব কুমার সাহা, মোহাম্মদ ফরিদুজ্জামান, এডভোকেসি অফিসার তারিখ বিন ওয়াহিদ, জেজে এস ম্যাক্স হেলদি ভিলেজ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মো.ফারুক আল মাসুদ, রূপসা রিপোর্টার্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ফ.ম.আইয়ুব আলী,মোঃ জাহাঙ্গীর আলম, তানিয়া আক্তার, মোঃ তরিকুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন, মোঃ নাসির মাহমুদ, হুমাইরা তাসনিম প্রমুখ।