
দেশের ১৮টি জেলার ৩০টি উপজেলায় হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
এসময় স্বাস্থ্যমন্ত্রী বিগত সরকারগুলোর সমালোচনা করে বলেন, হাম ভয়াবক একটি রোগ। তবে এটাকে অতীতের সরকারগুলো অবহেলা করেছিল। ২০২০ সালের ডিসেম্বরের পর থেকে টিকাদান কার্যক্রম কন্টিনিউ করা সহয়নি। যার কারনে এবার বজ্রপাতের মত হানা দিয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্ব ও বিচক্ষণতায় দ্রæত টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
স্বাস্থ্যমন্ত্রী আরো জানান, আগামী ২৩ মে থেকে সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচি চালনা হবে। আর ১২ এপ্রিল ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশালের টিকাদান কর্মসূচি শুরু হবে।