1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
টঙ্গীতে শান্তা জুয়েলার্সের মালিক কাস্টমারের কোটি টাকা নিয়ে উধাও ,থানায় একাধিক লিখিত অভিযোগ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় আনন্দ র‍্যালি ও সমাবেশ শ্রীপুরের মানুষের অর্থ হাতিয়ে নেওয়ার পুরাতন খলনায়ক নতুন করে আবির্ভাব। কুড়িগ্রামে পালিত হলো বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী। ডিবির বিশেষ অভিযান: ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৭,  সরফভাটা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী ও গুণীজন সংবর্ধনা কবে হবে সুন্দরবন দস্যুমুক্ত আজ থেকে নিষেধাজ্ঞা শেষে জীবনের ঝুঁকি নিয়ে বনে ফিরছেন জেলে-বাওয়ালিরা কেশবপুরে জামায়াতে ইসলামীর ইউনিট দায়িত্বশীল সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত সওজ’র গাফলতি চরমে,অকেজো হচ্ছে কোটি টাকার ফেরি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয় 

উত্তরায় কিটামিন তৈরির ল্যাব জব্দ, তিন বিদেশি নাগরিক গ্রেফতার।

এ,আর, মজিদ শরিফঃ
  • Update Time : Thursday, March 26, 2026,
  • 168 Time View

এ,আর, মজিদ শরিফঃ
রাজধানীর উত্তরায় একটি বহুতল ভবনে ভয়ংকর মাদক কিটামিন তৈরির ল্যাবের সন্ধান পেয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বুধবার (২৫ মার্চ) উত্তরার ১০ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কিটামিনসহ তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএনসি’র বিভাগীয় গোয়েন্দা কার্যালয় (ঢাকা) গোপন সংবাদের ভিত্তিতে ১০ নম্বর সেক্টরের ১/এ রোডের ২৯ নম্বর বাড়ির ‘লায়লা গার্ডেন’-এর সপ্তম তলায় এই বিশেষ অভিযান পরিচালনা করে। ল্যাবটি থেকে মাদক তৈরির সরঞ্জাম, রাসায়নিক দ্রব্য এবং প্রায় সাড়ে ছয় কেজি প্রস্তুতকৃত কিটামিন জব্দ করা হয়।
ডিএনসি’র অতিরিক্ত পরিচালক (গোয়েন্দা) প্রতিবেদককে জানান, উদ্ধারকৃত কিটামিন একটি উচ্চমূল্যের নিয়ন্ত্রিত মাদক, যার তীব্রতা ও দাম প্রায় কোকেনের সমান। একটি কক্ষকে সম্পূর্ণ ল্যাব হিসেবে গড়ে তুলে ৫ শতাধিক উপকরণ ব্যবহার করে তরল রাসায়নিককে পাউডারে রূপান্তর করা হতো। প্রাথমিক তদন্তে জানা গেছে, এই চক্রটি খেলনা ও সানবক্সের ভেতর লুকিয়ে বিশেষ কৌশলে এসব মাদক শ্রীলঙ্কা ও ইতালিতে পাচার করছিল।
তদন্তে আরও জানা গেছে, গ্রেপ্তারকৃত চীনা নাগরিকরা গত তিন মাস ধরে এই ল্যাবে সক্রিয় ছিল। তারা বিভিন্ন বাজার থেকে কাঁচামাল সংগ্রহ করে প্রক্রিয়াজাত শেষে বিদেশে পাচার করত। কিছুদিন আগেও একই চক্রের ইতালিতে পাচার করা ছয় কেজি কিটামিন জব্দ করা হয়েছিল।
ডিএনসি’র উপপরিচালক মো. মেহেদী হাসান ও সহকারী পরিচালক মোস্তাক আহমেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটক বিদেশিদের দোভাষীর মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের সাথে স্থানীয় কোনো চক্রের সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ