1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট  লিঃকে ৭৫ লক্ষ ৪ হাজার টাকা জরিমান ধার্য করা হয়  প্রতিষ্ঠাবার্ষিকীতে মোহনগঞ্জে পতাকা উত্তোলন ও রেলিতে এমপি বাবর- নবনির্মিত প্রশাসনিক ভবন উদ্বোধন ও বৃক্ষরোপণ মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিনের সুস্থতা কামনা

অলিদুর রহমান
  • Update Time : Tuesday, March 24, 2026,
  • 109 Time View
গাজীপুরের টঙ্গীর সুপরিচিত ব্যক্তিত্ব ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বসির উদ্দিন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবর এলাকায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মাঝে উদ্বেগের ছায়া নেমে আসে।
দীর্ঘদিন ধরে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখে আসা প্রভাষক বসির উদ্দিন একজন মানবিক, দানশীল ও জনবান্ধব নেতা হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত। টঙ্গীর ঐতিহ্যবাহী বেপারী বাড়ির এই কৃতি সন্তান সবসময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে মানবসেবায় নিজেকে নিবেদিত রেখেছেন।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য স্থানীয় সাধারণ মানুষসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। দেশবাসীর কাছেও তাঁর সুস্থতার জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে।
সবাই প্রত্যাশা করছেন, মহান রাব্বুল আলামিন এই মানবিক ব্যক্তিত্বকে দ্রুত সুস্থতা দান করবেন এবং তিনি পুনরায় মানুষের সেবায় আত্মনিয়োগ করতে সক্ষম হবেন।
গাজীপুর মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী বলেন, প্রভাষক বসির উদ্দিন একজন মানবিক ও জনবান্ধব নেতা। তাঁর অসুস্থতার খবর আমাদেরকে গভীরভাবে ব্যথিত করেছে। আমরা মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি, যাতে তিনি আবারও সুস্থ হয়ে মানুষের কল্যাণে নিজেকে নিবেদিত করতে পারেন। তাঁর সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।
আমিন।
Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ