1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
মানুষের কল্যাণে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম – মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ৪ নং পৈল ইউনিয়ন বাসীকে ভালবাসা ও শুভেচ্ছা জানালেন ফ্রান্স প্রবাসী ৪ নং পৈল ইউনিয়নের  চেয়ারম্যান পদপ্রার্থী শেখ সোহেল রানা ভাই ।  শিবচরে গণউন্নয়ন সমবায় সমিতির প্রতারণায় নিঃস্ব নিম্নআয়ের মানুষ মুক্তির দাবিতে মানববন্ধন বিএনপি’র ৪৮- তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে শীতলক্ষ্যা নদীতে মৎস্য অবমুক্ত করন। বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে ২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র টঙ্গীর মাজার বস্তির তিন বিঘা জমি দখলমুক্ত করে বুঝে নিল রাজউক এমপি না হয়েও প্রতিশ্রুতি রাখছেন বাপ্পী; ২১৮ প্রতিষ্ঠানে প্রায় ৪ কোটি টাকা বরাদ্দ নীলফামারীতে ৭৯৪ বস্তা অবৈধ সার জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা সোনারগাঁও থানা পুলিশ কর্তৃক ২০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন নারী  মাদক ব্যবসায়ী গ্রেফতার শাহজালালে থার্ড টার্মিনালের ওপর থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত, আহত ৪

শরীয়তপুরের নরিয়ার রাজনগরে বিএনপি সমর্থকদের শতাধিক ঘরবাড়িতে ককটেল ফুটিয়ে হামলা ও লুটপাট করেছে জামায়াত সমর্থকরা

এ বি এম মামুন
  • Update Time : Monday, March 23, 2026,
  • 101 Time View

শরীয়তপুরের নড়িয়া উপজেলার রাজনগর কালাই ভুয়া কান্দি ও রাড়ি কান্দি এলাকায় ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জের ধরে সোমবার (২৩ মার্চ ) বিএনপি সমর্থকদের শতাধিক বাড়ি ঘরে জামাত সমর্থক সোহেল কাজি, মজিবর মেলকার,রোমান, আল আমিন, রুমা আকতার, আতাবর মেলকার, হাকিম সরদার,মনু সরদার,ছোরপান কাজি,বাবুল বেপারী,জসিম বেপারীর নেতৃত্বে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে । এ সময় হামলাকারীরা শতাধিক ককটেল বিস্ফোরন করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। হামলাকারীরা ঐ সকল বাড়ি ঘর থেকে স্বর্নালংকার,টাকা পয়সা ও গবাদি পশু লুট করে নিয়ে যায় । এ সময় হামলাকারীরা ঐ বিএনপি সমর্থক
রাজ্জাক বেপারী, জলিল বেপারী, জাফর বেপারী, রশিদ বেপারী,গিয়াস উদ্দিন বেপারী, মোবারক বেপারী, মিরাজ বেপারী, হাফিজ ভুইয়া, মফিজ ভুইয়া, কালাম ভুইয়া, সুলতান রাড়ি জাকির রাড়ি, হালেম রাড়ি, সফর মোল্যা,জাহাঙ্গীর মোল্যা, মনু রাড়ি, রফিক রাড়ি,ইলিয়াছ রাড়ি, দানেশ রাড়ি, সাগর রাড়ি সহ শতাধিক বাড়ি ঘওে হামলা কওে ব্যাপক ভাংচুর করে ক্ষয়ক্ষতি করেছে। খবর পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে মজিবর মেলকার,তার স্ত্রী রুমা আকতার, রোমান, আল আমিন আতাবর মেলকারসহ ৬ জনকে আটক করেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
উল্লেখ থাকে যে ১২ ফেব্রুয়ারী নির্বাচনের দিন বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে তালতলা নামক কেন্দ্রে মারামারি হয়। এরই জের ধওে দফাফায় মারামারিরর ঘটনা ঘটে। তার জের ধরে এ ঘটনার সূত্রপাত হয়েছে।ভুক্ত ভোগী জান্নাত বেগম বলেন, ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আমাদের তালতলা ভোটকেন্দ্রে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে মারামারি হয়। এরই জের ধরে সোমবার সকাল অনুমান ৬টায় সোহেল কাজি, মজিবর মেলকার,রোমান, আল আমিন, রুমা আকতার, আতাবর মেলকার, হাকিম সরদার,মনু সরদার,ছোরপান কাজি,বাবুল বেপারী,জসিম বেপারীর নেতৃত্বে শতাধিক লোকজন ককটেল,রামদা টেটা বল্লব, লাঠিসোটাচাইনিজ কুড়াল নিয়ে আমাদেও বাড়ি ঘর সহ শতাধিক বিএনপি সমর্থক বাড়ি ঘরে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে স্বনালংকার নগদ টাকা নিয়ে যায়
এ ব্যাপারে মফিজ ভুইয়া বলেন, জামাত সমর্থকরা নির্বাচনের মারামারির জেল ধরে আমাদের বাড়ি ঘরে ককটেল ফাটিয়ে হামলা করে ব্যাপক ভাংচুর করেছে। স্বর্নালংকার নগদ টাকা সহ আমাদেও ৫টি গরু লুট করে নিয়ে যায়।জলিল বেপারীর স্ত্রী সারিকা বেগম বলেন, আমাদের ঘর ভাংচুর কওে ঘর থেকে ১৫ ভরি স্বর্নালংকার ও নগদ ৫০ হাজার টাকা লুট কওে নিয়ে গেছে। জামাত সমর্থকরা।এ ব্যাপারে নড়িয়া থানার ওসি মোঃ বাহার মিয়ার বলেন, নির্বাচনের মারামারির জের ধরে একটি পক্ষ অপর পক্ষের বাড়ি ঘরে ককটেল বিস্ফোরন করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ৬ জনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা রুজু করা হবে।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ