শনিবার, ১৬ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ঢাকার সাভারের আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডে সদস্য (মেম্বার) পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন উদীয়মান তরুণ যুবদল নেতা ও সমাজসেবক ওয়াসিম আকরাম (মাস্টার)।তিনি নিশ্চিন্তপুর এলাকার কৃতি সন্তান হিসেবে দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত রয়েছেন। স্থানীয়দের সুখ-দুঃখে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের সহযোগিতা করা এবং এলাকার উন্নয়নমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন বলে এলাকাবাসী জানান।ওয়াসিম আকরাম (মাস্টার) বলেন, “আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামীতে যদি এলাকার মানুষ আমাকে সমর্থন ও সহযোগিতা করেন, তাহলে ইয়ারপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডকে একটি উন্নত ও মডেল ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে কাজ করবো।”তিনি আরও বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং তরুণদের সঠিক পথে এগিয়ে নিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এদিকে স্থানীয় এলাকাবাসীও জানান, তরুণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ায় ওয়াসিম আকরাম (মাস্টার) নির্বাচনে অংশ নিলে তারা ইতিবাচকভাবে বিষয়টি দেখছেন। তিনি সকলের দোয়া ও সমর্থন কামনা করেছেন।