শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
নিজেস্ব প্রতিবেদক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়নের সর্বস্তরের জনগণ সহ সারা বিশ্বের মুসলমানদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তাদের সুখ ও সমৃদ্ধি কামনা করেছে ৪নং বড়পাঙ্গাসী ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এস এম আঃ রাজ্জাক মিঠু ।শুভেচ্ছা বাণীতে ৪নং বড়পাঙ্গাসী বিএনপি’র সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক এস এম মিঠু বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর ঈদুল ফিতর উৎসবটি সারা বিশ্বে অনেক উৎসাহ ও আনন্দের সঙ্গে উদযাপিত হয়। বিশ্ব মুসলিম একে অপরকে শুভেচ্ছা জানায়। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধির মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। ঈদ আমাদের মধ্যে আনন্দের বার্তা নিয়ে আসে, নিয়ে আসে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের মহা সুযোগ।তিনি বলেন, ঈদুল ফিতরের উৎসব আমাদের পারস্পরিক শুভেচ্ছা ও ভ্রাতৃত্ববোধকে জাগরিত করে। তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।এস এম মিঠু আরো বলেন, কোনো অসহায় ও দুঃস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে। আসছে এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমি এই কামনা করি। ঈদ মোবারক