1. amarpranerbd@gmail.com : news :
  2. amarpranerbangladesh@gmail.com : PRANER BD REPORTER : PRANER BD REPORTER
  3. editor.amarpranerbd.official@gmail.com : Newsdesk :
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রামে কাস্টমস গোয়েন্দার টানা অভিযান: সিগারেট, মোবাইল-এলসিডি, মাদারবোর্ড, মদ ও স্বর্ণসহ প্রায় ১ কোটি টাকার পণ্য জব্দ জুলাই গণঅভ্যুত্থান হত্যা মামলার আসামি কলিন্সের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিউ জামাল মার্কেটের ১০-১৫ দোকান পুড়ে ছাই ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু,যানজট কমার আশা, সহজ হবে ধউর-আশুলিয়ার যোগাযোগ ঢাকা-আশুলিয়া এক্সপ্রেসওয়ের দুই সার্ভিস সেতু চালু ৯ নং ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড গড়তে চান কাউন্সিলর প্রার্থী সাইদুর রহমান ইসলামপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান মিজান মাদক জুয়া ও সব ধরনের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছেন । নারায়ণগঞ্জ লিংক রোডে সিসি ক্যামেরা স্থাপনে BKMEA ও NCCI-এর পক্ষ থেকে জেলা পুলিশকে চেক হস্তান্তর টেকনাফ উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান পদে ‘মোক্তার মেম্বার’কে দেখতে চান সমর্থকরা পেকুয়ায় মাছে বিষ প্রয়োগ করে বিক্রির অভিযোগে আটক ১

উপ-নির্বাচনে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই : ইসি সচিব

প্রাণের বাংলাদেশ ডেক্স
  • Update Time : Wednesday, March 11, 2026,
  • 59 Time View

আগামী ৯ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনী এলাকার শূন্য আসনের ও শেরপুর-৩ নির্বাচনী এলাকার উপ-নির্বাচনে নিরাপত্তাজনিত কোনো ধরনের শঙ্কা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি আরও বলেছেন, আশঙ্কা না থাকলেও যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য কমিশন সজাগ ও সচেতন রয়েছে।

আজ বুধবার দুপুরে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নিয়মিত সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ আরও উপস্থিত ছিলেন সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানদের প্রতিনিধি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিবি, আনসার, র‌্যাব ও গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

ইসি সচিব বলেন, ‘সবার কাছ থেকে আমরা যেসব তথ্য পেয়েছি তাতে এখন পর্যন্ত শঙ্কার কিছু নেই। একটা ভালো নির্বাচনের পরে সবাই এই দুটো আসনের নির্বাচন আরো ভালো হোক -এটাই প্রত্যাশা করে। কাজেই আমাদের সেদিক থেকে কোনো সমস্যা এখন পর্যন্ত নেই। তবে ভবিষ্যতেও যেন কিছু না হয় সে বিষয়ে আমরা সজাগ আছি এবং থাকবো।’

তিনি বলেন, ‘আমরা জাতীয় নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী মোতায়েন করার যে প্ল্যান ছিল তার আওতায় আমরা সব কাজ এগিয়ে নিচ্ছি, শুধুমাত্র যেখানে ব্যতিক্রমটা এবার করা হবে সেটি হলো- বাড়তি রিসোর্সের সমন্বয়। বডি অন ক্যামেরা এবং সুরক্ষা অ্যাপের সম্মেলন আরেকটু বাড়ানো হবে। প্রত্যেকটা কেন্দ্রে একাধিক বডি অন ক্যামেরা থাকবে। তবে এটা নির্ভর করছে রিটার্নিং অফিসার বা ওখানকার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেলের প্রয়োজন অনুযায়ী। যদি প্রয়োজন মনে করেন তারা তাহলে এটা বাড়বে।’

তিনি বলেন, ‘আমরা কেন্দ্রভিত্তিক ভিডিও ফুটেজ সংরক্ষণের ব্যবস্থাটা রাখবো, যাতে ভবিষ্যতে যদি আমাদের কোন দিক থেকে কোন চিন্তাভাবনা করতে হয় বা পর্যালোচনা করতে হয় সেটার জন্য যেন কমিশন ব্যবস্থা নিতে পারে।’

তিনি আরও বলেন, আনসার বাহিনী এবারেও আট দিনের জন্যে মাঠে থাকবেন। আর বিজিবি এবং অন্যান্য সেনাবাহিনী সবাই তারা তাদের যে নির্ধারিত সময় অনুযায়ী নিজ নিজ দায়িত্বে থাকবেন। সেইসঙ্গে, মাঠে আমাদের ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে কাজ করছেন।

ইসি সচিব বলেন, এখনো পর্যন্ত আমরা কোন রকমের কোন খারাপ বা আপত্তিকর কোন তথ্য পাইনি।এমনকি মনোনয়নপত্রের ক্ষেত্রে এখন পর্যন্ত এই দুই আসনে কোনো প্রার্থীর বিরুদ্ধে আমরা কোন আপিল পাইনি। তার মানে বৈধতার বিষয়টা যেটা এখন প্রত্যাহারের পরে আমরা বলতে পারবো যে কোন কোন আসনে কয়জন প্রার্থী হলেন।

তিনি আরও জানান, এই দুই আসনের প্রবাসী ভোটারদের ব্যালট আগামী কাল থেকে পাঠানো শুরু হবে এবং দেশের অভ্যন্তরের পোস্টাল ব্যালট আগামী ২৩-২৪ তারিখ দেয়ার পরিকল্পনা রয়েছে কমিশনের।

ভোট গণনা প্রসঙ্গে তিনি বলেন, এবার যেহেতু দুই আসনে কেন্দ্র ১৫০ ও ২৮ টি বা ১৭৮টি কাজেই আমার মনে হয় না যে ফলাফল প্রকাশে খুব বেশি একটা দেরি হবে। যেহেতু এবার এ দুই আসনে গণভোটের বিষয়টা নেই কিন্তু পোস্টাল ভোটের বিষয়টা আছে যত তাড়াতাড়ি আমরা পোস্টাল ব্যালটের ভোট গণনা নিশ্চিত করতে পারব আমরা ফলও তাড়াতাড়ি দিয়ে দিতে পারব।

Facebook Comments Box

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2019 প্রানের বাংলাদেশ