
মেলান্দহ ফুলকোচা ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। ফুলকোচা ইউনিয়ন বিএনপির সভাপতি জহুরুল ইসলাম চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে সরব রয়েছেন।
তৃণমূলের নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবির মুখে তিনি এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। রাজপথের পরীক্ষিত এই নেতা দীর্ঘ সময় ধরে স্থানীয় বিএনপির হাল ধরে আছেন এবং সাধারণ মানুষের সুখে-দুখে পাশে থেকে জনপ্রিয়তা অর্জন করেছেন।আগামী যেকোনো সময় অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে সামনে রেখে জহুরুল ইসলাম বর্তমানে ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লায় ব্যাপক গণসংযোগ ও দোয়া প্রার্থনা চালিয়ে যাচ্ছেন। সাধারণ ভোটারদের মাঝে তাকে নিয়ে দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।জহুরুল ইসলাম জানান, “ব্যক্তিগত স্বার্থে নয়, বরং ফুলকোচা ইউনিয়নের অবহেলিত মানুষের অধিকার ফিরিয়ে দিতে এবং সুশাসন নিশ্চিত করতেই আমি দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।”