শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শিরোনাম :
জাতীয় স্মৃতিসৌধে আশুলিয়া থানা প্রেস ক্লাবের সাংবাদিক পুনর্মিলনী অনুষ্ঠিত আওয়ামী প্রতিহিংসার শিকার তিতাস গ্যাস কর্মচারী শ্রমিক দল নেতা চাকরিচ্যুত শওকত ইমামের মানবেতর জীবনযাপন। বাকেরগঞ্জে উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম শক্তিশালী করতে অর্ধ-বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত। রাজশাহী প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় নির্মাণাধীন মসজিদুল আকবর কমপ্লেক্সের ছাঁদ ধসে ক্ষয়ক্ষতি ! কন্ট্রাকটর ও প্রকৌশলীর গাফিলতির অভিযোগ !! প্রেমের অনন্য উপাখ্যান: কাপাসিয়ায় মালয়েশিয়ান তরুণী হাফিজা ও রাকিবের বিয়েতে নায়িকা প্রিয়াংকা ফোরকান মাস্টারকে ঘিরে অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সত্য, মানবিকতা ও সামাজিক সম্প্রীতির পক্ষে এলাকাবাসীর আহ্বান গংগাচড়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের কার্যকরী পরিষদ সম্মেলন অনুষ্ঠিত মানবিক সহায়তার আওতায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জি.আর চাল বিতরণ কোরবানির ঈদে পশুর সংকট নেই, ভারতীয় গরু ঠেকাতে কঠোর নজরদারি: সাভারে মন্ত্রী আমিন উর রশিদ আগরদাঁড়ি ইউনিয়ন আমীরসহ তিন মরহুমের জানাজায় শোকাবহ পরিবেশ কুচক্রী মহলের ষড়যন্ত্রে মিকাইল বিশ্বাসকে ঠেকানো যাবে না বললেন এলাকার সাধারণ জনগণ গাজীপুরে জুতা কারখানায় আগুন ভোলায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ৩ মাস ৭দিনের কারাদণ্ড। আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ, ইয়াবা ও নগদ টাকাসহ আটক ২ গাজীপুরে টিকটক করতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ২ এসএসসি পরীক্ষার্থীর গাজীপুরে আলোচিত ৫ খুন: সেই ফোরকানের মরদেহ উদ্ধার পদ্মা নদীতে ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা গাজীপুরের তুরাগ নদীতে তলিয়ে যাওয়া বন্ধুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল দুই কিশোরের মেয়ে থেকে ছেলেতে রূপান্তরিত নূরনবীকে দেখতে জনতার ভিড়! বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোসলেহ, সম্পাদক শামীমা পারভীন রাণীশংকৈলে ৪ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, ধর্ষক কিশোর গ্রেপ্তার প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবের আস্থাভাজন ছাত্রনেতা তানভীর অসুস্থ, দোয়া কামনা ২০৬ পিস ইয়াবাসহ ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর পৃথক অভিযানে গ্রেফতার ৫ মাদক ব্যবসায়ী সাতকানিয়ায় ২স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে আটক-৪!ভিকটিমদেরকে উদ্ধার। আটিগ্রাম ভূমি অফিসের ছত্রছায়ায় চলছে অবৈধ ড্রেজার ও মাটি বাণিজ্য কৃষিজমি ধ্বংসের অভিযোগ, প্রশাসনের নীরবতায় ক্ষোভ স্থানীয়দের
জরুরী নোটিশ :
জরুরী নোটিশ এবং সতর্কবার্তা ""গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক  মিডিয়া ভুক্ত পত্রিকা দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি ।  কিছু কুচুক্তি মহল বিভিন্ন গণমাধ্যমের আইডি কার্ড নকল করে বিভিন্ন প্রকার অপরাধে জড়াচ্ছে কিছুদিন পর পর পত্রিকার এসব খবরে আমরা বিভ্রান্ত। এরকম বেশ কয়েকজন অপরাধী দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার আইডি কার্ড নকল করেছে এমন প্রমাণিত হওয়াতে আমরা তাদের বিরুদ্ধে  তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নিয়েছি। এবং সংবাদ প্রকাশ করে এসব অপরাধীদের সাথে আমাদের কোন সম্পর্ক নাই বলে আমরা ঘোষণা দিয়েছি।  সেই সাথে আমরা আমাদের প্রদত্ত বিগত দিনের সকল আইডি কার্ড পরিবর্তন করে স্ক্যানিং কোড সিস্টেম করে নতুন আঙ্গিকে আইডি কার্ড তৈরি করেছি।  দৈনিক আমার প্রাণের বাংলাদেশে কর্তব্যরত সকল সাংবাদিকদের কে সম্মানের সাথে জানাচ্ছি আপনারা  আপনাদের পুরনো আইডি কার্ড পত্রিকা অফিসে জমা দিয়ে সেই সাথে নতুন করে ভোটার আইডি কার্ড এবং  আপনার শিক্ষাগত যোগ্যতার সকল সনদের সত্যায়িত ফটোকপি সহ জমা দিয়ে আগামী ১৫ দিনের মধ্যে নতুন আইডি কার্ড সংগ্রহ করার জন্য নির্দেশ দেয়া গেল। পত্রিকা কর্তৃপক্ষের এই নির্দেশ যারা অমান্য করবে তাদেরকে পত্রিকা কর্তৃপক্ষ বহিষ্কৃত বলে গণ্য করবেন। আপনাদের জ্ঞাতার্থে আরও জানাচ্ছি যে  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশক্রমে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতার মান নির্ণয় সহ সাংবাদিকদের ডাটাবেজ তৈরি করছেন, মাননীয় সাবেক বিচারপতি প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ইতিমধ্যে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবৃতি দিয়েছেন। পুনরায় আপনার ভোটার আইডি কার্ড এবং শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতার সনদ সকল কিছু সত্যায়িত করে নতুনভাবে দৈনিক আমার প্রাণের বাংলাদেশ পত্রিকার   কর্তৃপক্ষকে জমা দিয়ে পুরনো কার্ডটি ফেরত দিয়ে নতুন আইডি কার্ড নেওয়ার জন্য নির্দেশ রইল।  আদেশক্রমে --আব্দুল্লাহ আল মামুন--প্রকাশক ও সম্পাদক--দৈনিক আমার প্রাণের বাংলাদেশ ।

ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হবে’: ট্রাম্প

প্রাণের বাংলাদেশ ডেক্স / ৬২ Time View
Update : শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

ইরান যুদ্ধ ‘খুব শিগগিরই শেষ হবে’: ট্রাম্প

প্রাণের বাংলাদেশ ডেক্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান শিগগিরই শেষ হতে যাচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে চলমান যুদ্ধের কারণে অস্থির হয়ে ওঠা বাজারকে আশ্বস্ত করতেই তিনি এ কথা বলেন। তেহরান থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।
নতুন নেতা মোজতবা খামেনির অধীনে তেহরান সোমবার উপসাগরীয় প্রতিবেশীদের লক্ষ্য করে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একই সঙ্গে কৌশলগত হরমুজ প্রণালি সম্ভবত বন্ধই থাকবে বলে ইঙ্গিত দেয়। এতে সোমবার বিশ্ব শেয়ারবাজারে বড় ধরনের পতন ঘটে। তেলের দামও দ্রুত বেড়ে যায়।

তবে ট্রাম্প যুদ্ধ স্বল্পস্থায়ী হবে এমন ইঙ্গিত দেওয়ায় ওয়াল স্ট্রিট আবার ইতিবাচক ধারায় ফিরে আসে। মঙ্গলবার টোকিও এবং সিউলের বাজারও শক্ত অবস্থানে লেনদেন শুরু করে। যদিও ট্রাম্প সতর্ক করে বলেছেন, ইরান নির্দেশনা না মানলে সামরিক অভিযান আরও বিস্তৃত করা হতে পারে।

তেলের বাজারেও উল্টো প্রবণতা দেখা যায়। একদিন আগেই যেখানে আন্তর্জাতিক মানের অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ১০০ ডলার ছাড়িয়ে যায়—যা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার হামলার পর সর্বোচ্চ—সেখানে পরে দাম প্রায় পাঁচ শতাংশ পর্যন্ত কমে আসে।

ফ্লোরিডায় এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘খুব শিগগিরই এটি শেষ হয়ে যাবে। আবার যদি শুরু হয়, তাহলে তারা আরও কঠোরভাবে আঘাত পাবে।’ এর আগে আইনপ্রণেতাদের তিনি অভিযানের কথা উল্লেখ করে বলেন, এটি হবে ‘স্বল্পমেয়াদি অভিযান।’

মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী পাল্টা জানায়, যুদ্ধের শেষ কখন হবে তা আমেরিকা নয়, তারাই নির্ধারণ করবে।

নিহত নেতা আলী খামেনির ৫৬ বছর বয়সী ছেলে মোজতবা খামেনি ক্ষমতা নেওয়ার প্রথম দিনেই ট্রাম্পের এ মন্তব্য আসে। একই সময় ইরানি বাহিনী সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইলের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়।

ন্যাটো সদস্য তুরস্কের দিকেও আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। পাঁচ দিনের মধ্যে এটি ছিল দ্বিতীয় ঘটনা। জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ভূপাতিত করে।

সোমবার কূটনৈতিক তৎপরতার কেন্দ্রবিন্দুতে ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। প্রায় সব তেলবাহী জাহাজের জন্য পথটি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে বড় ধাক্কা লাগে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ বলেন, প্রণালিটি পুনরায় খুলতে তার দেশ ও মিত্ররা ‘সম্পূর্ণ প্রতিরক্ষামূলক’ একটি মিশন নিয়ে কাজ করছে। বিশ্বে ব্যবহৃত অপরিশোধিত তেলের প্রায় ২০ শতাংশ সাধারণত এই পথ দিয়েই পরিবাহিত হয়।

সংঘাতের সবচেয়ে তীব্র ধাপ শেষ হলে জাহাজগুলোকে নিরাপত্তা দিয়ে চলাচলের সুযোগ দেওয়াই হবে মিশনের লক্ষ্য। তবে বিশেষজ্ঞদের মতে, এতে ইরানের উপকূলঘেঁষা এলাকায় নৌযানগুলো হামলার ঝুঁকিতে পড়তে পারে।

ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতি উপদেষ্টা কামাল খারাজি সিএনএনকে বলেন, তেহরান ধারণা করছে অর্থনৈতিক চাপ শেষ পর্যন্ত অন্য দেশগুলোকে হস্তক্ষেপে বাধ্য করবে এবং যুদ্ধের অবসান ঘটাবে।
৩৭ বছরের মধ্যে প্রথমবার নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের পর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নতুন হামলার মুখে পড়ে ইরান। দেশটির শীর্ষ ধর্মীয় পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’ মোজতবা খামেনিকে এ পদে নিয়োগ দেয়।

ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমে তেহরানের কেন্দ্রস্থলে তার নির্বাচনের আনন্দে হাজার হাজার মানুষের সমাবেশের ছবি প্রচার করা হয়। অনেকের হাতে ছিল তার ছবি।

ইয়েমেনে ইরানের মিত্র হুথি বিদ্রোহী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন নেতার প্রতি আনুগত্য ঘোষণা করে। সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনও ‘অটল সমর্থন’ দেওয়ার প্রতিশ্রুতি দেন।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, খামেনির নিয়োগে তিনি ‘হতাশ’। তবে ইসলামী প্রজাতন্ত্রের ভেতর থেকেই বিকল্প নেতৃত্ব আসতে পারে বলে তিনি মনে করেন। উদাহরণ হিসেবে তিনি ভেনেজুয়েলায় সাম্প্রতিক ক্ষমতা পরিবর্তনের কথা তুলে ধরে বলেন, এটি ‘এখন পর্যন্ত বেশ ভালো একটি সূত্র।’

স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের ইরানের ইতিহাসের অধ্যাপক আলি আনসারি এএফপিকে বলেন, নতুন সর্বোচ্চ নেতা কট্টরপন্থী। গত ১৫-১৬ বছরে সংঘটিত সবচেয়ে সহিংস দমন অভিযানের সঙ্গে তিনি জড়িত ছিলেন।

মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামোর পরিস্থিতির দিকে গভীর নজর রাখছেন তেল ব্যবসায়ী, নীতিনির্ধারক ও কেন্দ্রীয় ব্যাংকাররা। কারণ, এটি বৈশ্বিক অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শিপিং বিশেষজ্ঞরা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার জবাবে ইরান হরমুজ প্রণালি বন্ধ করার পর থেকে সেখানে বা আশপাশে অন্তত ১০টি জাহাজ হামলার মুখে পড়েছে।

বিশ্বের বৃহৎ শিপিং কোম্পানি এমএসসি ঘোষণা দিয়েছে, উপসাগরীয় অঞ্চল থেকে কিছু রফতানি চালান আনুষ্ঠানিকভাবে স্থগিত করা হচ্ছে। ফলে, জাহাজে থাকা পণ্য খালাস করা হবে।

বাহরাইনের আল-মা’আমির তেল স্থাপনায় হামলার পর সেখানে আগুন লাগে। এরপর দেশটির রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি বাপকো কাতার ও কুয়েতের কোম্পানিগুলোর সঙ্গে ‘ফোর্স মাজুর’ বা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে থাকায় রফতানি লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ার সতর্কতা ঘোষণা করে।

সোমবার সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সংযুক্ত আরব আমিরাতের সীমান্তের কাছে পূর্বাঞ্চলের একটি তেলক্ষেত্র লক্ষ্য করে চালানো ড্রোন হামলা তারা প্রতিহত করেছে।

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোরে রাজধানী মানামার একটি আবাসিক এলাকায় ইরানের হামলায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছে।

এর আগে তেল আবিবে ইরান থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করার ঘোষণা দেওয়ার পর অন্তত ১০টি বিস্ফোরণের শব্দ শোনা যায়।
জরুরি সেবা সংস্থা জানায়, শেল ভেঙে আসা ধাতব টুকরোয় আঘাত পেয়ে অন্তত একজন ইসরাইলি নিহত হয়েছে।

মঙ্গলবার ইসরাইল জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে দেশের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি হওয়ার কিছুক্ষণ পর তারা একটি ইরানি ক্ষেপণাস্ত্র লঞ্চারে হামলা চালিয়েছে।

বহুমুখী এই যুদ্ধে লেবাননেও সংঘর্ষ বেড়েছে। ২ মার্চ থেকে ইসরাইল ও হিজবুল্লাহর পাল্টাপাল্টি হামলায় অন্তত ৪৮৬ জন নিহত এবং ১ হাজার ৩ শতাধিক আহত হয়েছেন।

লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন অভিযোগ করেছেন, হিজবুল্লাহ রাষ্ট্রকে ‘ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।’ তবে সংগঠনটির সংসদীয় ব্লকের প্রধান বলেছেন, তাদের সামনে ‘প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *